খেলা

রোনালদিনহোর পাশে দাঁড়ালেন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক:

ব্যক্তিগত জীবনে ভালো নেই ব্রাজিলের বিশ্বকাপজয়ী মহাতারকা রোনালদিনহো। সম্প্রতি জেল জড়িমানা আর লকডাউনে বন্দি জীবনে তার পাশে এসে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।

তিনি মনে করেন রোনালদিনহো কোনো অপরাধী বা আসামি নয়।

বিশ্ব ফুটবলে ব্রাজিলের সবসময়ের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। কিন্তু প্রতিপক্ষের বিপদে চুপ নেই ম্যারাডোনা। রোনালদিনহোর জনপ্রিয়তার কারণেই এই বিপদ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ম্যারাডোনা বলেন, রোনালদিনহোর সঙ্গে যা হয়েছে, তাতে আমি কষ্ট পেয়েছি। সে কোনো অপরাধী বা আসামি নয়। ও শুধু নিজের কাজ করতে প্যারাগুয়েতে যেতে চেয়েছিল। ওর অপরাধ হলো ওকে সবাই চেনে, ও অনেকের আইডল।

জাল পাসপোর্ট বানিয়ে রোনালদিনহো নিজেকে প্যারাগুইয়ান বলে দাবি করেছিলেন। তার বিরুদ্ধে এখনও তদন্ত চালু আছে।

রোনালদিনহোর দাবি, তার হাতে থাকা জাল কাগজপত্র আমন্ত্রণ জানানো প্রতিষ্ঠানই সরবরাহ করেছিল।

পরে জানা গেছে, শুধু জাল পাসপোর্ট বহন করার নয়, আরো বেশ কিছু আইন ভাঙার অভিযোগ আনা হয়েছে ব্রাজিলিয়ান বিশ্বকাপজয়ী এই ফুটবলারের বিপক্ষে।

এ নিয়ে প্যারাগুয়ের সরকারের সঙ্গে আইনী লড়াই চলছে রোনালদিনহোর আইনজীবীর।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা