খেলা

তৈয়বের জার্সি ২ লাখ টাকায় নিলামের সূচনা

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের সংকটময় অবস্থায় খেটে খাওয়া মানুষদের সাহায্যার্থে নিজের ইতিহাস গড়া জার্সিটি নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন সাতক্ষীরার কৃতি সন্তান ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু।

এবার তৈয়ব হাসানের আহ্বানে তার জীবনের অন্যতম সেরা জার্সিটি নিলামের প্রথম ডাক হিসেবে ২ লাখ টাকায় কেনার ইচ্ছা পোষণ করেছেন সাতক্ষীরার তরুণ ব্যবসায়ী ক্রীড়া পৃষ্ঠপোষক তুফান কোম্পানি লিমিটডের ব্যবস্থাপনা পরিচালক শেখ তানজিম কালাম তমাল।

তিনি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মানবতার কল্যাণে এগিয়ে আসতে জার্সিটি নিলামে প্রতিন্দ্বন্দ্বিতার জন্য দেশ-বিদেশের ব্যবসায়ী ক্রীড়া সংগঠকসহ যেকোনও আগ্রহী ব্যক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান।

শেখ তানজিম কালাম তমাল বলেন, করোনার সংকটময় অবস্থায় দুস্থদের জন্য অনেকে নিলামে তুলছেন নিজেদের জার্সি-ব্যাটসহ জীবনের অনেক স্মরণীয় মুহূর্তের স্মারকগুলো। ঠিক এমনই সময় নিজের স্মরণীয় জার্সি নিলামে তোলার ঘোষণা দেন দেশের খ্যাতিমান সাবেক ফিফা রেফারি সাতক্ষীরার গর্ব তৈয়ব হাসান। তার এই চিন্তাকে সাধুবাদ জানাতে আমি প্রাথমিকভাবে এটি কিনতে রাজি হয়েছি। তবে তিনি আশা করেন নিলামে জার্সিটির মূল্য আরও বেশি হবে। এই নিলামে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি কোনও সহৃদয়বান ব্যক্তি তার এই মহতি উদ্যোগে এগিয়ে আসেন তাহলে তিনি খুশিই হবেন।

তৈয়ব হাসান সামসুজ্জামান বলেন, 'তিনি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে তার জীবনের অনন্য এই জার্সিটি নিলামে তুলতে চান। তা থেকে প্রাপ্ত অর্থ তিনি পুরোটাই ব্যয় করবেন করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য।'

উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছরের আন্তর্জাতিক অঙ্গনে দাপিয়ে রেফারিং করা তৈয়ব হাসান ২০১৩ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার প্রথম রেফারি হিসেবে সাফের ফাইনাল ম্যাচ পরিচালনা করেন। সে ম্যাচে ভারতকে ২-০ গোলে হারিয়ে আফগানিস্তান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই ম্যাচে তিনি যে জার্সিটি পরে খেলা পরিচালনা করেন তৈয়ব হাসান সেই জার্সিটি সম্প্রতি নিলামে তোলার ঘোষণা দেন।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা