খেলা

করোনায় ফিফার ১,২৭৫ কোটি টাকার অর্থ সাহায্য

স্পোর্টস ডেস্ক:

করোনার ধাক্কায় বিপর্যস্ত ফুটবলকে বাঁচাতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল ফিফা।

২৪ এপ্রিল শুক্রবার সংস্থাটির পরিচালনা পর্ষদ জানিয়েছে, সদস্য দেশগুলোর জন্য ১৫০ মিলিয়ন ইউএস ডলার (১৩৯ মিলিয়ন ইউরো বা ১ হাজার ২৭৫ কোটি টাকা প্রায়) অর্থ সাহায্য দেয়া শুরু করেছে সংস্থাটি।

ফিফা জানায়, সদস্য ২১১ টি দেশের প্রতিটি আগামী কয়েকদিনের মধ্যে ৫ লাখ ইউএস ডলার (প্রায় ৪ কোটি ২৫ লাখ টাকা) করে পেয়ে যাবে। সে সঙ্গে ফরোয়ার্ড ২.০ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় অন্যান্য সুবিধাও পাবে।

ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো জানিয়েছেন, কোভিড-১৯ মহামারির কারণে ফুটবল বিশ্বে যে ক্ষতি হয়েছে, তা সামলে ওঠার প্রথম ধাপ হিসেবে আগামী কয়েক দিনের মধ্যে ২১১ সদস্য দেশকে এই সহায়তা অর্থ বন্টন করে দেয়া হবে। এই মহামারি পুরো ফুটবল বিশ্বকে বিরল এক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। তীব্র এই সংকটে সহযোগিতা করা ফিফার দায়িত্বের মধ্যে পড়ে।

তিনি বলেন, এই কাজ শুরু হলো সদস্য সে দেশগুলোকে জরুরি অর্থ সাহায্য দেয়ার মাধ্যমে, যারা এই সময়টায় বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে। ফুটবল বিশ্বের এই সংকটকালে সূদুরপ্রসারি আর্থিক সাহায্য পরিকল্পনার প্রথম ধাপ এটা।

ফিফা জানিয়েছে এই অর্থ ২০১৯ এবং ২০২০ সালের অপারেশনাল ফান্ড থেকে দেয়া হচ্ছে। এমনিতেও সদস্য দেশগুলোকে অর্থ সাহায্য দিয়ে থাকে ফিফা, তবে সেটা থাকে নির্দিষ্ট কিছু মানদণ্ড পূরণ করা সাপেক্ষে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

ইলহান ওমরের বাড়িতে অভিযান, অভিবাসন নথি নিয়ে তদন্ত

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছ...

দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি প্রণয়ন এবং সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরু...

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর...

ইরানে ‘বাড়াবাড়ি’ হয়ে গেছে, স্বীকারোক্তি ট্রাম্পের

ইরানের নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে গিয়ে যুক্তরাষ্ট্র সম্ভবত সীমা ছাড়িয়ে গেছে বলে...

জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা