খেলা

দ্বিতীয়বার বাবা হলেন সাকিব

স্পোর্টস ডেস্ক:

দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। এই বিশ্বসেরা ক্রিকেটারের দ্বিতীয়বারের মতো বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার মা শিরিন রেজা।

শুক্রবার (২৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রে সাকিব ও উম্মে আহমেদ শিশির দম্পতির ঘরে এসেছে তাদের দ্বিতীয় সন্তান।

সাকিবের মা বলেন, ‘বিকেল সাড়ে ৪টায় ভিডিও কলে আমাদের পরিবারের নতুন অতিথিকে দেখেছি। মা ও মেয়ে দু’জনই সুস্থ আছে। পরিবারের সবার জন্য এটা খুশির খবর। তবে করোনার কারণে একটু দুশ্চিন্তা হচ্ছে। আশা করি, মেয়েটা আমাদের জন্য সুখবর নিয়ে এসেছে। সবাই ওদের জন্য দোয়া করবেন।’

সাকিব যে দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন তা আগেই সামাজিক যোগাযোগ মাধ্যামে জানিয়ে দিয়েছিলেন। এর আগে এপ্রিলের ৭ তারিখ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেয়ে আলাইনার একটি ছবি পোস্ট করেছিলেন সাকিব। যার ক্যাপশনে লেখা ছিল ‘বিগ সিস্টারহুড’। ছবিতে সাকিব-কন্যা সদ্যোজাত শিশুর জামা নিয়ে দাঁড়িয়ে, আর তার ওপরে লেখা, ‘বাড়িতে স্বাগতম’।

উল্লেখ্য, ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়ে তা না জানানোর শাস্তি হিসেবে ক্রিকেট থেকে বর্তমানে নিষিদ্ধ আছেন সাকিব। মার্চের শুরুতে দেশে ফিরেছিলেন তিনি। বেশ কিছু দিন জন্মস্থান মাগুরায় সময় কাটান। এরপর গত ২১ মার্চ তিনি চলে যান যুক্তরাষ্ট্রে। কিন্তু যুক্তরাষ্ট্রে গিয়ে সরাসরি পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি তিনি। থাকতে হয়েছে আইসোলেশনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে স্ত্রী ও সন্তান থেকে কাছেরই একটি হোটেলে ১৪ ‍দিন স্বেচ্ছায় আলাদা থাকেন তিনি। এরপর ৩ এপ্রিল ফেরেন পরিবারের কাছে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা