খেলা

রদবদল আসছে নারী ক্রিকেটে

ক্রীড়া প্রতিবেদক:

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী দল পারফরম করতে পারেনি। অনুশীলন ম্যাচে পাকিস্তানকে হারালেও বিশ্বকাপ থেকে শূন্য হাতে দেশে ফিরতে হয়েছে মেয়েদের।

তাদের এমন পারফরমেন্স ভাবাচ্ছে বিসিবিকে।

বিসিবির উইমেন উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, আমরা অবশ্যই পরিস্থিতি ঠিক হওয়ার পর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের দলের হতাশাজনক পারফরম্যান্স মূল্যায়ন করতে বসব। আমরা হয়তো আগেই বসতাম এই বিশ্বকাপের বিপর্যয়ের কারণ খুঁজতে। কিন্তু করোনা ভাইরাসের মহামারির কারণে সেটা করা যায়নি।

যতদূর বোঝা যাচ্ছে, কোচিং প্যানেলে বেশ কিছু পরিবর্তন আসবে। বিশেষ করে প্রধান কোচ অঞ্জু জৈনের সঙ্গে আর চুক্তি না বাড়ানোর সম্ভাবনাই বেশি। তার সঙ্গে এই বিশ্বকাপ পর্যন্তই চুক্তি ছিল বোর্ডের।

জৈনের পারফরম্যান্সে বোর্ড সন্তুষ্ট নয়। বিশেষ করে তিনি খেলোয়াড়দের ওপর যেভাবে খবরদারি করেছেন, তা ভালোর চেয়ে বেশি ক্ষতি করেছে বলে মনে করছে বোর্ড।

এ ছাড়া ব্যাটিং অর্ডারে রুমানা আহমেদকে নিচের দিকে নিয়ে আসাটও বেশ বিতর্ক সৃষ্টি করেছে।

এদিকে করোনা ভাইরাস মহামারির কারণে বাংলাদেশের নারীদের ক্রিকেট পড়েছে আরো বহুমাত্রিক সমস্যায়। এই মাসেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারীদের জাতীয় ক্রিকেট লিগ। কিন্তু সেটা এরই মধ্যে বাতিল হয়েছে। সামনে নারীদের প্রিমিয়ার লিগ হওয়ার কথা। কিন্তু যে অবস্থা, তাতে এই লিগও মাঠে গড়ানোর সম্ভাবনা খুব কম।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

সাফল্যের শিখরে অজয় দেবগানের ‘দৃশ্যম থ্রি’

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সেই আগ্রহ ধরে রেখেছে অজয়...

হঠাৎ করেই করাচিতে ১৪৪ ধারা জারি

জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরি...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা