খেলা

অসহায়দের তিন মাসের বেতন দান করলেন আশরাফুল

ক্রীড়া প্রতিবেদক:

করোনার প্রভাবে অসহায় মানুষদের পাশে সম্মিলিত ও একক উভয় প্রচেষ্টায় এগিয়ে আসছেন দেশের ক্রিকেটাররা। যে যার অবস্থান থেকে মানবতার হাত বাড়িয়ে দিচ্ছেন সংকটে থাকা মানুষদের প্রতি।

সাকিব-তামিমদের পর এবার আর্তমানবতার খাতিরে এগিয়ে এসেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে প্রাপ্ত তিন মাসের বেতনের পুরোটাই এবার অসহায় মানুষদের সাহায্যে দান করলেন তিনি।

আশরাফুল জানান, যেই পরিস্থিতি চলছে তাতে দেখতেই পাচ্ছেন অনেকেরই এখন কাজকর্ম নেই। ফলে সংসার চালাতে বেশ হিমশিম খেয়ে যাচ্ছেন তারা। কয়েকজনকে দেখলাম তাদেরকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করছেন। আমি তাদের সাহায্যের জন্য আমার বেতনের টাকা দিয়েছি। পুরোটাই দিয়ে দিয়েছি। টাকা তো আসলে বেশি না। ৮০-৮৫ হাজার টাকা মাত্র। এলাকার অসহায় মানুষদের দিয়েছি।

সেই সঙ্গে নিজের নামে ফাউন্ডেশন খোলার কথাও জানান আশরাফুল। তিনি বলেন, ফাউন্ডেশন খোলার কথা চলছে আমার একটা। সব কিছু তো বন্ধ। খুলুক তারপর সব কিছু করবো।

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ২০১৩ সালে বাদ পড়লেও প্রথম শ্রেণীর চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকায় রয়েছেন আশরাফুল।

প্রথম শ্রেণীর ৯১ ক্রিকেটারের চুক্তিবদ্ধ তালিকায় ‘এ’ গ্রেডে আছেন তিনি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা