খেলা

আজ দেশে ফিরে যাবেন জাপানি ফুটবলাররা

ক্রীড়া প্রকিবেদক:

করোনার প্রভাবে বন্ধ রয়েছে ফুটবলসহ সব রকমের খেলা। কবে মাঠে বল গড়াবে তার নাই ঠিক। আর তাই জাপানি ফুটবলাররা দেশে ফিরে যাচ্ছেন।

আজ ৩০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে চার্টার্ড বিমানে করে তিন জাপানি বাংলাদেশ ছাড়ছেন।

এরা হলেন শেখ জামালের ইউসুকে কাতো, মোহামেডানের উরু নাগাতা ও মুক্তিযোদ্ধার নোরিকো হাসিগুচি। তিনজনই মাঝমাঠের খেলোয়াড়। নিজ নিজ ক্লাবের সঙ্গে সমঝোতার পর তারা ঢাকা ছাড়ছেন।

শেখ জামালের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফ উদ্দিন চুন্নু বলেছেন, আমরা সব বিদেশি খেলোয়াড়কে সমঝোতার মাধ্যমে ছেড়ে দিচ্ছি। জাপানের কাতো বৃহস্পতিবার দেশে ফিরবে। বাকিরা বিমান চলাচল স্বাভাবিক হলেই ঢাকা ছাড়বে।

সঙ্গে তিনি এটাও জানিয়ে রাখলেন, বিদেশিদের মার্চের বেতন দেওয়া হয়েছে। খেলা শুরু হলে প্রয়োজনে তাদের আবার নিয়ে আসা হবে। খেলোয়াড়রাও বিষয়টি মেনে নিয়েছে।

কাতো ক্লাবের দিকেই তাকিয়ে ছিলেন। যেহেতু চুক্তি আছে, তাই ক্লাবের সঙ্গে আলোচনা না করে দেশে ফিরতে পারছিলেন না। অতঃপর শেখ জামালের সঙ্গে সমাঝোতায় পৌঁছাতে পারায় দেশে ফিরতে আর কোনও সমস্যা নেই তার।

বর্তমান পরিস্থিতি মেনে এই মিডফিল্ডার জানান, বৃহস্পতিবার জাপান ফিরে যাচ্ছি। ক্লাবও অনুমতি দিয়েছে। আবার লিগ শুরু হলে আমি ফিরে আসবো। প্রায় আট মাস পর আমার পরিবারের কাছে যাচ্ছি। কিন্তু ওখানে গিয়ে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে আমাকে।

অন্য দুই জাপানি উরু নাগাতা ও নোরিকো হাসিগুচিও ফিরে যাচ্ছেন দেশে। বিষয়টি নিশ্চিত করেছেন দুই খেলোয়াড়ের ক্লাব মোহামেডান ও মুক্তিযোদ্ধা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা