খেলা

ম্যাচে না থেকেও ছিলেন ম্যারাডোনা!

আসমাউল মুত্তাকিন: একটি নাম ডিয়েগো ম্যারাডোনা। নাম শুনলে চোখের সামনে ভেসে আসে সেই সেই গোল। তিনি ছিলেন ফুটবলের জাদুকর, ফুটবলের শিল্পী। পায়ের কারুকাজে, শৈলীতে তিনি ফুটবলের উথাল-পাতাল প্রেমে মজিয়েছিলেন গোটা দুনিয়াকে।

এবার সেই ম্যারাডোনা রিও ডি জেনিরোর এস্তাদিও অলিম্পিকো নিল্টন সান্তোসে এসেছিলেন। ভাবছে ম্যারাডোনাতো চলতি বছরের মে মাসে হতবাক করে দিয়েই চলে গেলেন না ফেরার দেশে। তিনি আবার কেমন করে।

বিষয়টি হলো চিলির বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের আগে আয়োজকরা প্রযুক্তির মাধ্যমে যেন ফিরিয়ে এনেছিলেন ম্যারাডোনাকে।

তাকে স্মরণ করা হয়েছিল আলোর ঝলকানি আর দারুণ সব ভিজ্যুয়াল ইফেক্ট দিয়ে। ১৯৮৬ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তিকে মাঠে আনা হয়েছিল তার অবিস্মরণীয় সব পারফর্ম্যান্সের হলোগ্রাফিক ভার্সনে।

তিন মিনিট দীর্ঘ এ দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক ভিডিওতে রিও ডি জেনিরোর এস্তাদিও অলিম্পিকো নিল্টন সান্তোসে যেন জীবন্ত হয়ে উঠেছিলেন ম্যারাডোনা।

তাকে স্মরণের দিনে অবশ্য আর্জেন্টিনা স্মরণীয় কোনো পারফর্ম্যান্স উপহার দিতে পারেনি। লিওনেল মেসির গোলে এগিয়ে গিয়েও পরে গোল হজম করেছে। ২০২১ কোপা আমেরিকা শুরু করেছে ড্র দিয়ে।

আগামী ১৯ জুন নিজেদের পরের ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামবে। সে ম্যাচে মেসিদের প্রতিপক্ষ হবে উরুগুয়ে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা