খেলা

ড্রয়ে শুরু আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক: চিলির সঙ্গে ড্র করে কোপা আমেরিকার মিশন শুরু করেছে আর্জেন্টিনা। মেসির দুর্দান্ত ফ্রি কিকে লিড। কিন্তু দ্বিতীয়ার্ধে এক পেনাল্টি সব ওলটপালট করে দেয়। তারপরও আর্জেন্টিনা আক্রমণ করে মুহুর্মুহ। জয় সূচক গোলের দেখা মিলল না তাদের।

বাংলাদেশ সময় মঙ্গলবার (১৫ জুন) ভোরে বি-গ্রুপের ম্যাচে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে গোল করেন অধিনায়ক লিওনেল মেসি। চিলির হয়ে সমতাসূচক গোল করেন ভারগাস।

চিলি মানেই আর্জেন্টিনার জন্য আতঙ্ক। কয়েকদিন আগেই বিশ্বকাপ বাছাই পর্বে চিলির সঙ্গে ড্র করেছিল মেসিরা। এই চিলির কাছে ২০১৫ ও ২০১৬ কোপার ফাইনালে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল ম্যারাডোনার উত্তরসূরীরা। এবার তাদের বিরুদ্ধেই ড্র করে কোপা যাত্রা শুরু স্কালোনি শিবিরের।

চিলির পোস্টে ১৮বার শট নিয়েছে আর্জেন্টিনা। যার পাঁচটি ছিল লক্ষ্যে। অন্যদিকে কম আক্রমণ করা চিলি ৫ শটের মধ্যে চারটিই ছিল লক্ষ্যে। অনেকদিন পর ম্যাচে বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে ছিল আর্জেন্টিনা, শতকরা ৪৯ ভাগ। কর্ণার সাতটি পেয়েছিল আর্জেন্টিনা, সেখানে চিলি পেয়েছিল মাত্র একটি।

ম্যাচের আট মিনিটে প্রথম গোলের সুযোগ পেয়েছিলেন আর্জেন্টিনার হয়ে ১৪৫তম ম্যাচ খেলতে নামা লিওনেল মেসি। বক্সের মধ্যে থেকে তা বা পায়ে নেয়া শটে বল চলে যায় পোস্টের বাইরে দিয়ে।

মিনিটে দুয়েক পর দ্বিতীয় গোলের সুযোগ পায় আর্জেন্টিনা। কিন্তু চেলসোর বাড়ানো ক্রসে ঝড়ের বেগে এসেও পা ছোয়াতে পারেনি মার্টিনেজ। হতাশ আর্জেন্টিনা শিবিরে। ৩২ মিনিট অবধি বেশ কটি গোলের সুযোগ নষ্ট করা আর্জেন্টিনা গোলের মুখ দেখে অধিনায়ক মেসির কল্যাণে।

৩৩ মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে চিলির জাল কাঁপান সময়ের অন্যতম এই সেরা খেলোয়াড়। বা পায়ে নেয়া শটে বল জালে জড়ায় পোস্ট ঘেষে। ঝাপিয়েও তা রক্ষা করতে পারেননি চিলির গোলরক্ষক। এক গোলে লিড নিয়ে প্রথমার্ধের বিরতিতে যায় মেসিরা।

মাঝে মধ্যে আক্রমণ করা চিলি দ্বিতীয়ার্ধে পায় পেনাল্টির দেখা। বক্সের মধ্যে ভিদালকে ফেলে দেন আর্জেন্টিনার ডিফেন্ডার তাগলিয়াফিকো। ভিএআরে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিকে ব্যর্থ ভিদাল। তার নেয়া শট ডান দিকে ঝাপিয়ে রক্ষা করেন আর্জেন্টিনার গোলরক্ষক। কিন্তু শেষ রক্ষা হয়নি। আলগা বল ঝড়ের গতিতে গিয়ে হেড করে গোল করেন ভারগাস। ম্যাচে সমতা আসে ১-১ ব্যবধানে।

এরপর সময় যত গড়িয়েছে আর্জেন্টিনার আক্রমণের ধার তত বেড়েছে। গোলের সুযোগও এসেছে বেশ কয়েকটি। কিন্তু পূর্ণতা পায়নি কোনো আক্রমণের। ড্রর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় মেসিদের।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা