খেলা

অনন্য দুই রেকর্ডের অপেক্ষায় সাকিব

ক্রীড়া প্রতিবেদক : তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতলেও এখনও প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারেননি টাইগার সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে মাহমুদুল্লাহ রিয়াদের মতে, সাকিবের ফর্ম নিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই।

দুই সিরিজ পর আবারও জাতীয় দলের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন সাকিব। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। প্রথম ম্যাচে ১৫ রান করেন ও ১টি মাত্র উইকেট নেন সাকিব। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচে করেন শুন্য রান করলেও বল হাতে ২টি উইকেট নেন তিনি।

তারপরও মুশফিকুর রহিম-মাহমুদুল্লাহর ব্যাটিং এবং মেহেদি হাসান মিরাজের বোলিং নৈপুণ্যে প্রথম দুই ম্যাচই জিতেছে বাংলাদেশ।

মাহমুদুল্লাহ বলেন, ‘সাকিবকে নিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই। তিনি নিজের খেলা সর্ম্পকে অবগত। তিনি জানেন কি করতে হবে এবং কি করা দরকার। এটি কোনও রসিকতা নয় যে, ১০-১২ বছর ধরে কোনও খেলোয়াড় এক নম্বর অলরাউন্ডার হয়ে আছেন!’

রিয়াদ আরও বলেন, ‘প্রথম ম্যাচে ভালো শুরুর পর তা ধরে রাখতে পারেনি সে। তবে আমি নিশ্চিত, আজ সে বড় ইনিংস খেলবে।’

এদিকে, ওয়ানডে ফরম্যাটে আরও দু’টি নয়া রেকর্ড গড়তে ১টি উইকেট প্রয়োজন সাকিবের। একটি বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী এবং অন্যটি কোনও একক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড।

বর্তমানে ২৬৯টি উইকেট নিয়ে লিজেন্ড মাশরাফি বিন মর্তুজার সঙ্গে সমান অবস্থানে আছেন সাকিব। আর একক ভেন্যুতে ১২২টি উইকেট নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের সঙ্গী সাকিব।

আজ শুক্রবার তৃতীয় ও শেষ ম্যাচে ১টি উইকেট পেলেই মাশরাফি ও আকরামকে টপকে নয়া রেকর্ড গড়বেন বাঁহাতি এই অলরাউন্ডার।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা