খেলা

তিন বছর পর জ্যামাইকাইতে সাকিব

স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্লেয়ার ড্রাফট আর একদিন পর অনুষ্ঠিত হবে। মোটামুটি সব প্রস্তুতি শেষ।

শুক্রবার নির্ধারিত হয়ে যাবে আগামী সিপিএলে কে খেলবে কোন দলের হয়ে।

গত বছর সিপিএলে খেলার সুযোগ পাননি সাকিব আল হাসান। এর আগের দুই বছর ছিলেন বার্বাডোজ ট্রাইডেন্টসে। তার আগের বছর খেলেছেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে।

এবার এক বছর বিরতি দিয়ে আবারও সিপিএলে ফিরতে যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে কোন দলের হয়ে সেটা নির্ধারণ হবে শুকবারের প্লেয়ার ড্রাফটের পরই।

কিন্তু আগে থেকেই সম্ভবত বলে দেয়া যাচ্ছে, সাকিব আল হাসান খেলবেন কোন দলের হয়ে।

সিপিএল টি-টোয়েন্টির অফিসিয়াল টুইটার পেজে লেখা হয়েছে, জ্যামাইকা তালাওয়াসে ৩ বছর পর ফিরে আসছেন সাকিব।

সেখানে লেখা হয়েছে, ‘ধারণা করুন তো কে ফিরছেন? আগামী সিপিএলে (২০২১) বাংলাদেশ ক্রিকেট দলের তারকা সাকিব আল হাসান তিন বছর পর ফিরে আসছেন জ্যামাইকাতে।’ সঙ্গে জুড়ে দেয়া হয়েছে পুরনো খেলার একটি ভিডিও।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা