খেলা

বাংলাদেশের ঐতিহাসিক জয় 

স্পোর্টস রিপোর্ট : প্রথম ম্যাচের পুনর্মঞ্চায়নই হলো যেন অনেকটা। ব্যাট হাতে প্রথমে ঝলক দেখালেন মুশফিকুর রহিম। পেলেন বিস্ফোরক এক সেঞ্চুরি। গড়ে দিলেন জয়ের শক্ত ভিত। আর বল হাতে বাকি কাজটা সারলেন মেহেদী হাসান মিরাজ। স্পিন জাদুতে ধস নামালেন শ্রীলঙ্কান ব্যাটিং লাইন-আপে। বোলিংয়ে তোপ দাগিয়ে মিরাজের সঙ্গী হলেন মুস্তাফিজুর রহমান আর সাকিব আল হাসান।

তাতেই বাংলাদেশ বৃষ্টি আইনে পেল ১০৩ রানের দুরন্ত এক জয়। দাপুটে এ জয়েই শ্রীলঙ্কার বিপক্ষে দীর্ঘ দিনের অপূর্ণতা ঘোচাল টাইগাররা। লঙ্কানদের বিপক্ষে জিতল প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। এবং সেটা এক ম্যাচ হাতে রেখেই। ইতিহাস গড়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত হলো ২-০ ব্যবধানে।

ঐতিহাসিক এ জয়ে আরও দশটি পয়েন্ট পেল বাংলাদেশ। আট ম্যাচে পাঁচ জয় আর তিন হারে ৫০ পয়েন্টের পুঁজি নিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল লাল-সবুজের প্রতিনিধিরা।

মিরপুরে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে মুশফিকের শতকে ২৪৬ রানের লড়াকু পুঁজি গড়ে স্বাগতিকরা। ঘূর্ণি ঝড় আয়াসের কারণে বৃষ্টির বাগড়ায় শেষ দিকে ম্যাচের পরিধি কমে আসে ৪০ ওভারে। লঙ্কানদের লক্ষ্য দাঁড়ায় ২৪৫ রান। জবাবে অতিথি শ্রীলঙ্কা ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়ে গুটিয়ে যায় মাত্র ১৪১ রানে।

প্রথম ওয়ানডেতে যা একটু প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে এসে সেটাও পারল না। ব্যাট হাতে টাইগারদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না লঙ্কান ব্যাটসম্যানরা। ব্যাটিং বিপর্যয়ে নিজেদের সপে দিয়ে অতিথিদের হয়ে কোনো প্রতিরোধ গড়তে পারলেন না।

আগের ম্যাচের শেষ দিকে বিধ্বংসী ব্যাটিংয়ে ভয়ানক হয়ে দাঁড়িয়ে ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এ ম্যাচে তিনিও পারলেন না কিছু করে দেখাতে। শুরু থেকে ইনিংসের শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে যায় কেবল শ্রীলঙ্কা। ১০৪ রান তুলতেই তারা হারিয়ে ফেলে ৪ উইকেট।

লঙ্কানদের হয়ে ব্যক্তিগত ২৪ রান করেন ওপেনার দানুশকা গুনাথিলাকা। দলীয় স্কোরে পাথুম নিসানকা যোগ করেন ২০ রান। কুশল মেন্ডিস ১৫, আশেন বান্দারা ১৫, কুশল পেরেরা ১৪, দাসুন শানাকা ১১ আর ধনাঞ্জয়া ডি সিলভা এনে দেন মাত্র ১০ রান। ১৮ রানে অপরাজিত থেকে যান ইসুরু উদানা।

‘মিস্টার ডিপেন্ডেবল’ তার উপাধি। দেশের ব্যাটিংয়ের নির্ভরতার প্রতীক। ব্যাটিং ঝলকে খেতাবের যথার্থতা ফের প্রমাণ করেন মুশফিকুর রহিম। বিধ্বংসী ব্যাটিংয়ে আদায় করে নেন দুরন্ত এক সেঞ্চুরি। বৃষ্টি শেষে খেলা শুরু হতেই দুষ্মন্ত চামিরার বলে চার মেরেই জাদুকরী তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন মুশফিক। তারকা এ উইকেটরক্ষক ব্যাটসম্যান টানা দুই ম্যাচেই দিলেন ম্যাচসেরা পারফরম্যান্স।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২৪৬/১০, ৪৮.১ ওভার (মুশফিক ১২৫, মাহমুদউল্লাহ ৪১, লিটন ২৫, তামিম ১৩, সাইফউদ্দিন ১১, মোসাদ্দেক ১০ ও আফিফ ১০; চামিরা ৩/৪৪, সান্দাকান ৩/৫৪ ও উদানা ২/৪৯)।

শ্রীলঙ্কা (বৃষ্টি আইনে ৪০ ওভারে লক্ষ্য ২৪৫): ১৪১/৯, ৪০ ওভার (গুনাথিলাকা ২৪, নিসানকা ২০, উদানা ১৮*, মেন্ডিস ১৫, পেরেরা ১৪, শানাকা ১১ ও ধনাঞ্জয়া ১০; মিরাজ ৩/২৮, মুস্তাফিজ ৩/১৬ ও সাকিব ২/৩৮)।

ম্যাচ ফল: বাংলাদেশ বৃষ্টি আইনে ১০৩ রানে জয়ী।

সিরিজ ফল: তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে।

ম্যাচ সেরা: মুশফিকুর রহিম।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা