খেলা

দ্বিতীয় ওয়ানডেতে বাদ পড়ছেন লিটন!

ক্রীড়া ডেস্ক : ব্যাটে নেই রান, পারফরম্যান্স অধারাবাহিক। শারীরিক ভাষাতেও নেই প্রাণ। রানের ক্ষুধা থাকলেও তাড়না দেখতে পাওয়া দুরূহ। একেকটি আউটের ধরন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়, উইকেটের মূল্য তিনি বোঝেন না!

২২ গজে অস্বস্তিকর সময় কাটানো লিটন কুমার দাশ এবার কি তাহলে বাদ পড়বেন? শুধুমাত্র প্রতিভা ও সামর্থ্যের জন্য বারবার সুযোগ পাওয়া। কালেভদ্রে জ্বলে ওঠে তার ব্যাট। পরিসংখ্যান একেবারেই হতশ্রী। নির্বাচকরা আস্থা রাখেন বারবার। কোচ বলেন ভাগ্যের কথা। কিন্তু নানা অজুহাতে আর কতদিন?

ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছুটিয়ে লিটন জাতীয় দলে থাকলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি। ৪৩ ওয়ানডেতে মাত্র ২৮.৮৭ গড়ে ১১৫৫ রান তারই প্রমাণ দিচ্ছে। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রানের খাতা খোলার আগেই আউট। জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৭৬ রানের ইনিংসের পর ৭ ইনিংসে মোট রান ৭৬। নামের পাশে আছে তিনটি শূন্য।

এমন পারফরম্যান্সের পর তার সুযোগ কী মিলবে? বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন রীতিমতো বিরক্ত। লিটনকে বাদ দেওয়ার কথা তিনি বলেননি। তবে ওপেনিং পজিশনে ডানহাতি ব্যাটসম্যানকে দেখতে চান না তিনি, ‘ও সব সময় পাঁচ-ছয় নম্বরের ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে ওপেন করতে পারে, তবে এমনিতে পাঁচ-ছয় নম্বরের।’

তবে লিটনের বাদ পড়ার বিষয় উড়িয়ে দিলেন না জাতীয় নির্বাচক হাবিবুল বাশার সুমন, ‘যখন কেউ লম্বা সময় ধরে পারফর্ম করতে পারে না, তাকে নিয়ে কথা উঠবে। বাদও পড়বে। এটা অবশ্যই নতুন বিষয় নয়। লিটনের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হচ্ছে না। অনেক দিন ধরেই রান পাচ্ছে না। আমাদের হাতে অপশন আছে। আমরা চিন্তা করবো।’

জানা গেছে, আপাতত লিটনকে মিডল অর্ডারে খেলানোর সম্ভাবনা নেই। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে স্ট্যান্ডবাই থাকা নাঈম শেখকে পরখ করে দেখার আলোচনা চলছে। ফলে লিটনকে জায়গা হারাতে হচ্ছে! ক্যারিয়ারে তিনটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি হাঁকানো লিটনের ৪৩ ইনিংসে রান ১১৫৫, ব্যাটিং গড় ২৮.৮৭। পঞ্চাশ বা শতকের ৬ ইনিংস মিলিয়ে তার রান ৬৭৬। বাকি ৩৭ ইনিংসে মাত্র ৪৭৯! তাতে ব্যাটিং গড় ১৩ ছুঁইছুঁই।

ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরির জন্য ডানহাতি ব্যাটসম্যানকে অপেক্ষা করতে হয়েছে ১৮ ইনিংস। সেই ইনিংসটি তিনি আবার সেঞ্চুরিতে রূপ দেন। ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে লিটনের হাঁকানো ১২১ রানের ইনিংস আজও চোখে লেগে আছে অনেকের।

তেমনি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার অপরাজিত ৯৪ এবং সিলেটে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ১৭৬ রানের ইনিংস মুগ্ধ করেছে সবাইকে। সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটি ১২৬* ও ৮৩ রানের ঝকমকে ইনিংস এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ৭৬ রানের ইনিংস লিটনকে নিয়ে বড় স্বপ্ন দেখায়। কিন্তু ধারাবাহিক ব্যর্থতায় তার নামের পাশে প্রশ্নবোধক চিহ্নও এঁকে দিচ্ছেন।

নতুন বলে ইনিংসের শুরুতে উইকেট ছুঁড়ে আসার প্রবণতা বেশি তার। ৪৩ ইনিংসের ৭টিতে রানের খাতা খুলতে পারেননি। এক অঙ্কের ঘরে আউট হয়েছেন ১৩ ইনিংসে। উদ্বোধনী ব্যাটসম্যানরা ইনিংস বড় করার যথেষ্ট সময় পান। তবুও সুযোগটি কাজে লাগাতে পারেন না ডানহাতি ব্যাটসম্যান।

শুধু লিটন নয়, আলোচনা হচ্ছে মোহাম্মদ মিথুনকে নিয়েও। শোনা যাচ্ছে, দ্বিতীয় ওয়ানডেতে তাকেও সাইড বেঞ্চে বসিয়ে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। তার পরিবর্তে দলে নেওয়া হবে মোসাদ্দেক হোসেনকে। সেক্ষেত্রে মাহমুদউল্লাহকে পাঁচ নম্বর ব্যাটিং পজিশনে আনা হবে। ছয়ে আফিফ এবং সাতে মোসাদ্দেক ঢুকবেন। এসব কিছুই আছে আলোচনার টেবিলে। দ্বিতীয় ওয়ানডের আগে সন্ধ্যায় হবে টিম মিটিং। সেখানে আলোচনায় উঠতে পারে আরও অনেক কিছু।

তবে লিটনকে নিয়ে টিম ম্যানেজমেন্ট ও বিসিবি মোটামুটি সিদ্ধান্ত নিয়েই নিয়েছে। প্রতিভাবান, সামর্থ্যবান হয়েও সবুটুক দিতে না পারায় বাদ পড়তে হচ্ছে তাকে!

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা