খেলা

আজ সৌদি আরব যাওয়া হলো না জামাল ভূঁইয়াদের

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচ খেলতে সোমবার (২৪ মে) সকালে সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। কিন্তু সেখানকার কোয়ারেন্টিন শিথিল সংক্রান্ত ডকুমেন্ট হাতে না পাওয়ায় জামাল ভূঁইয়াদের যাত্রা পিছিয়ে গেল।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, কোয়ারেন্টিন শিথিলের কাগজ হাতে পাওয়ার পর সৌদি আরব যাত্রার নতুন সময়সূচি ঠিক করা হবে।

আগামী জুনে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ। কাতারে হবে সবগুলো ম্যাচ। এর আগে বিদেশি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কোচ জেমি ডে সৌদি আরবে প্রস্তুতি ম্যাচ খেলার ব্যবস্থা নিতে বাফুফেকে প্রস্তাব দেয়।

গত শুক্রবার ভিসার কাজ সম্পন্ন করলেও কোয়ারেন্টাইন নিয়ে জটিলতা তৈরি হয়। এই সমস্যার সমাধান হওয়ায় আজ সৌদি আবর যাওয়ার দিনক্ষণ ঠিক করে বাফুফে। কিন্তু লিখিত কাগজ হাতে না পাওয়ায় সৌদি আরব যাত্রা পিছিয়ে দিয়েছে বাফুফে।

বাফুফে জানায়, আগামী ৩০ জুন কাতারের বিমান ধরবে বাংলাদেশ দল। এর আগে ২৬, ২৭ কিংবা ২৯ মেতে একটি বা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সৌদি আরবে। সেখানে দাম্মামের নভোটেল বিজনেস পার্ক হোটেলে থাকবেন তারা। আর অনুশীলন করবেন একই শহরের প্রিন্স নায়েফ স্পোর্টস সিটিতে।

এই সফরের জন্য ২৫ ফুটবলারকে বাছাই করেছেন জেমি। কোচিং স্টাফসহ মোট ৩৫ জনের বহর যাচ্ছে সৌদি আরবে। বাছাই করা ৩৩ জনের প্রাথমিক দল ক্যাম্প শুরুর আগে ঘোষণা করেছিলেন কোচ। পরে চোট নিয়ে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ক্যাম্পেই যোগ দিতে পারেননি। এর পর ক্যাম্প ছেড়ে চলে যান গোলকিপার আশরাফুল ইসলাম রানা। সবশেষ উইঙ্গার সাদ উদ্দিনও মাঠের বাইরে চলে গেছেন হাঁটুর চোটে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

‘ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্ট’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করে তাকে যুক্তরাষ...

ইসরায়েলি নির্বাচন নিয়ে ভিন্ন সমীকরণ

আমেরিকার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে প্রথম পা রাখার পর থেকেই ডানপ...

দিল্লিতে বিক্ষোভ-সমাবেশ করতে হলে চত্বর বা ময়দান ভাড়া নিতে হবে

ভারতের রাজধানী দিল্লিতে আন্দোলন ও প্রতিবাদের চেনা মানচিত্র বদলে দিচ্ছে কেন্দ্...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

লাঞ্চ বিরতি পর্যন্ত ম্যাচের চিত্র

আবুধাবি টেস্টের পঞ্চম ও শেষ দিনের রোমাঞ্চকর লড়াই চলছে। লাঞ্চ বিরতি পর্যন্ত আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা