খেলা

পাত্রী পাচ্ছে না সবচেয়ে লম্বা ক্রিকেটার!

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ২২ বছর বয়সী সম্ভাবনাময় স্পিনার মুদাসসির গুজ্জার গত অক্টোবরে আলোচনায় এসেছিলেন। তখন তার উচ্চতা ছিল ৭ ফুট ৬ ইঞ্চি। এখন বেড়েছে আরও ৩ ইঞ্চি। কিন্তু এই বাড়ন্ত উচ্চতা নিয়ে একপ্রকার বিপাকেই পড়েছেন মুদাসসির।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটের ২০২০ সালের আসরে লাহোর কালান্দার্সের ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ ছিলেন এ দীর্ঘদেহী স্পিনার। সেবার সুযোগ মেলেনি পিএসএলে খেলার। তবে মুদাসসির আশাবাদী, শিগগিরই পিএসএল তারপর জাতীয় দলেও নাম লেখানোর ব্যাপারে।

কিন্তু নিজের বিয়ের ব্যাপারে কোনো আশাই খুঁজে পাচ্ছেন না মুদাসসির। দীর্ঘ শারীরিক গঠনের কারণে উপযুক্ত পাত্রী খুঁজে পাচ্ছেন না তিনি।

পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানে দেয়া সাক্ষাৎকারে এ বিষয়ে জানিয়েছেন মুদাসসির।

ডেইলি পাকিস্তানের প্রতিবেদন মোতাবেক, এরই মধ্যে পাকিস্তানের বেশ কয়েকজন লম্বা মেয়ের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন মুদাসসির। তবে তিনি নিজে কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন। এ বিষয়ে বাবা-মায়ের পছন্দের দিকেই তাকিয়ে আছেন তিনি।

মুদাসসিরের পরিবারের বাকি সদস্যের উচ্চতা গড়পড়তা অন্যান্য পাকিস্তানিদের মতোই। কিন্তু ছোট থেকেই বাড়তি উচ্চতা নিয়ে বড় হচ্ছেন মুদাসসির। যা এখন বাড়তে বাড়তে হয়েছে ৭ ফুট ৯ ইঞ্চি। যে কারণে বিয়ের জন্য পাত্রী ছাড়াও, নিজের মাপের জামা-জুতার জন্যও বেগ পেতে হয় তাকে।

ক্রিকেট ছাড়াও বাস্কেটবল খেলার প্রতি ঝোঁক রয়েছে তার। তবে ক্যারিয়ার হিসেবে ক্রিকেটকেই বেছে নিয়েছেন তিনি। লাহোরের হয়ে সুযোগ পাওয়াকে বড় বিষয় হিসেবেই নিয়েছেন মুদাসসির। শিগগিরই পাকিস্তান দলে খেলে বিশ্বের সবচেয়ে লম্বা ক্রিকেটারের রেকর্ড গড়ার ইচ্ছা তার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা