খেলা

ইয়াসের প্রভাবে বৃষ্টি, বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ বন্ধ

নিজস্ব প্রতিনিধি: সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ক্রমশ শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে ধেয়ে আসছে । আগামী কয়েক ঘণ্টায় তা আরও শক্তি সঞ্চয় করবে। এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশে।

এর ফলে সৃষ্ট নিম্নচাপ থেকে বৃষ্টি শুরু হয়েছে ঢাকার মিরপুরে। এতে আপাতত বন্ধ হয়ে গেছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় একদিনের ম্যাচটি।

আবহাওয়া অধিদপ্তর থেকে আগেই জানানো হয়েছে, ২৫ মে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রেখেছে। থেমে থেমে দিনভর চলবে এই বৃষ্টি। এতে যে বাংলা-লঙ্কা সিরিজে প্রভাব পড়বে, সেটিও জানা ছিল। শঙ্কা মাথায় নিয়েই কড়া রোদে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত সময়ে মাঠে গড়ায় ম্যাচ।

তবে বৃষ্টি বাধার মুখে আপাতত বন্ধ হয়ে গেছে খেলা। আগে ব্যাট করতে নামা বাংলাদেশ দলের ইনিংসের যখন ৪১ ওভারের খেলা শেষ হয়, তখন বৃষ্টির মাত্রা বেড়ে যায়। এতে বাধ্য হয়ে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ম্যাচ অফিশিয়ালরা।

বৃষ্টির আগে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ দলের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৯৬ রান। মুশফিকুর রহিম ৮৫ ও মোহাম্মদ সাইফউদ্দিন ২ রানে অপরাজিত আছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা