খেলা

সাইফউদ্দিনের কনকাসন তাসকিন, নতুন ইতিহাস

ক্রীড়া প্রতিবেদক: সাইফউদ্দিন ব্যাটিং করার সময় হেলমেটে আঘাত পেয়েছিলেন। তখনই তিনি কনকাসনের চিহ্ন দেখিয়েছিলেন ড্রেসিং রুমের উদ্দেশ্যে। যার ফলে ফিল্ডিংয়ে নামার সময় সাইফউদ্দিনের কনকাশন হিসেবে মাঠে নামানো হলো তাসকিন আহমেদকে।

একই সঙ্গে ওয়ানডে ক্রিকেটে তৈরি হয়ে গেলো ইতিহাস। এই প্রথম ওয়ানডেতে কনকাসন ব্যবহার হলো এবং সেটা বাংলাদেশের দুই ক্রিকেটার সাইফউদ্দিন এবং তাসকিন আহমেদকে দিয়ে।

বাংলাদেশ ইনিংসের ৪৭তম ওভারের খেলা চলছিল তখন। লঙ্কান পেসার দুষ্মন্তে চামিরার একটি শট বলের ডেলিভারি গিয়ে আঘাত হেনেছিল সাইফউদ্দিনের হেলমেটে। সাইফউদ্দিন হুক করার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন।

যার ফলে বলটা মাথায় আঘাত হানে। তবুও মুশফিকুর রহীমের সঙ্গে একটি সিঙ্গেল নেয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু কুশল মেন্ডিস বল ধরে সরাসরি থ্রোতে সাইফউদ্দিনের উইকেট ভেঙে দেন এবং রান আউট হয়ে ফিরে যান তিনি।

১১ রানের মাথায় রানআউট হয়ে যান তিনি। ফিল্ডিংয়ের সময় সাইফউদ্দিনেরই ক্যাটাগরির আরেকজনকে (লাইক ফর লাইক) কনকাসন বদলি হিসেবে মাঠে নামানোর প্রয়োজন হয়। সে ক্ষেত্রে তাসকিন আহমেদই হলেন সাইফউদ্দিনের কনকাসন। এই ম্যাচে আর মাঠে নামার সুযোগ পাবেন না সাইফউদ্দিন।

তাসকিন আহমেদ প্রথম ওয়ানডের একাদশে ছিলেন। তবে ৯ ওভারে ৬২ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। তবে উইকেট এবং কন্ডিশন বিবেচনায় দ্বিতীয় ওয়ানডেতে আর তাকে একাদশে রাখা হয়নি। প্রথম ওয়ানডেতে ৮ বলে দুটি বাউন্ডারি মেরে ১৩ রানে অপরাজিত ছিলেন সাইফ। এরপর বল হাতে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট।

পুরুষ ওয়ানডে ক্রিকেটে এই প্রথম কনাকসনের নিয়ম ব্যবহার করে ইতিহাসের পাতায় প্রবেশ করলেন সাইফউদ্দিন এবং তাসকিন আহমেদ। এর আগে নারী ওয়ানডে ক্রিকেটে একবার কনকাসন বদলির নিয়ম ব্যবহার করা হয়েছিল।

কনকাসন কী?
কোনো খেলোয়াড়ের মাথায় আঘাত লাগলেই সেটাকে আইসিসির নিয়মে কনাকসন বলা হয়। তখন যে ধরনের খেলোয়াড় মাথায় আঘাত পাবেন, ঠিক তার বদলি হিসেবে সেই ধরনের খেলোয়াড়কেই মাঠে নামানো যাবে।

অর্থ্যাৎ ব্যাটসম্যানের পরিবর্তে ব্যাটসম্যান, পেসারের পরিবর্তে পেসার, স্পিনারের পরিবর্তে স্পিনার। আর যিনি পরিবর্তিত হিসেবে মাঠে নামবেন, তাকে বলা হয় কনকাসন সাব। তবে মাথা ছাড়া অন্য কোথাও আঘাত লাগলে সেটা কনকাসন হবে না।

২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের কোনো খেলোয়াড় হিসেবে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে ভারতের বিপক্ষে লিটন দাস কনকাসন হিসেবে নাম লেখান। তার পরিবর্তে মাঠে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা