খেলা

শেষ ওয়ানডের দলে নাঈম শেখ

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের দলে ডাক পেয়েছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।

বুধবার (২৬ মে) বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।

সিরিজ শুরুর আগে ২০ মে দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। নাঈমসহ এখন বাংলাদেশের স্কোয়াড ১৬ জনের হবে। আগের ১৫ জন থেকে কেউ বাদ পড়ছে না।

মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। তিনি জানান বাংলাদেশের স্কোয়াড এখন ১৬ জনের।

দুই ম্যাচের দলে নাঈম শেখ ছিলেন স্ট্যান্ডবাই হিসেবে। স্ট্যান্ডবাই হিসেবে এখনো আছেন তাইজুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব ও শহিদুল ইসলাম।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে জিতে বাংলাদেশ প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ে। সিরিজ হিসেবে কোনো গুরুত্ব না থাকলেও বিশ্বকাপ সুপার লিগ বিবেচনায় প্রতিটি ম্যাচই সমান গুরুত্ব।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন কুমার দাশ, মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, শেখ মাহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

স্ট্যান্ড বাই: তাইজুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব ও শহিদুল ইসলাম। তৃতীয় ওয়ানডের দলে ডাক পেলেন নাঈম

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা