খেলা

সিপিএল ফ্র্যাঞ্চাইজি প্যাট্রিয়টসে ফিরলেন গেইল

স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) গত টুর্নামেন্টে দর্শক হয়েছিলেন ক্রিস গেইল। মাঝে এক আসর বিরতি দিয়ে এ হার্ড-হিটার ব্যাটসম্যান আবার ফিরলেন ঘরোয়া এ টি-টোয়েন্টি টুর্নামেন্টে। নাম লেখালেন নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজি সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসে। টুইটারে খবরটি নিশ্চিত করেছে সিপিএল কর্তৃপক্ষ।

শুরুতে জ্যামাইকা তালাওয়াসের হয়ে চার আসর খেলেন ‘মিস্টার ইউনিভার্স’ ক্রিস গেইল। এনে দেন দুটি শিরোপা। এরপর পাড়ি জমান সেন্ট কিটস এন্ড নেভিসে প্যাট্রিয়টসে। ২০১৭ সালে নেভিসকে ফাইনালেও তুলেন গেইল। দুই মৌসুম নেভিসে খেলে ভালোবাসার টানে ফিরে যান ঘরের দল জ্যামাইকাতেই।

ফিরেই ২০১৯ আসরের দ্বিতীয় ম্যাচেই শতকের দেখা পেয়েছিলেন গেইল। কিন্তু পরে আর ব্যাটিং ফর্মটা ধরে রাখতে পারেননি। যে কারণে ১০ ইনিংসে জ্যামাইকাকে দেন ২৪৩ রান। তারওপর দল টুর্নামেন্ট শেষ করে পয়েন্ট তালিকার তলানি থেকে। এজন্য গেইলকে ছেড়ে দেয় জ্যামাইকা। আর এজন্য তিনি দায়ী করেন সাবেক সতীর্থ ও ফ্র্যাঞ্চাইজটির সাবেক কোচ রামনারেশ সারওয়ানকে। এ নিয়ে কথার লড়াইয়ে নেমে কম জল ঘোলা করেননি দুজনে।

এই সুযোগে সেন্ট লুসিয়া জোকস দলে টানে গেইলকে। কিন্তু শেষ পর্যন্ত ২০২০ আসরে মাঠে নামেননি গেইল। ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। এবার ফিরলেন সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসে।

২৮ আগস্ট থেকে শুরু হচ্ছে এ বছরের সিপিএল। ফাইনাল দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে ১৯ সেপ্টেম্বর। পুরো টুর্নামেন্টটি বসবে সেন্ট কিটস এন্ড নেভিসে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা