খেলা

ডিপিএলে বায়ো বাবল ভাঙলেই কঠোর শাস্তি

ক্রীড়া প্রতিবেদক : করোনা মহামারির ধাক্কা সামলে গেল মার্চে শুরু হয়েছিল জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল)। প্রায় এক বছরের বেশি সময় মাঠের বাইরে থাকা অনেক ক্রিকেটারের মধ্যে স্বস্তিও ফেরে। কিন্তু করোনার হানায় গেল ১লা এপ্রিল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায় আসরটি।

সেখানে ক্রিকেটার ও কর্মকর্তাসহ ১১ জনের করোনা শনাক্ত হয়। অভিযোগ রয়েছে বিভাগগুলোর ক্রিকেটার ও কর্মকর্তাদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটি।

বিষয়টি মাথায় রেখেই ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরুর আগে নড়েচড়ে বসেছে বিসিবি ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। এরইমধ্যে সিদ্ধান্ত হয়েছে ক্লাবগুলোর জন্য তৈরি করা জৈব সুরক্ষা বলয় (বায়ো বাবল) ভাঙলেই দেয়া হবে কঠোর শাস্তি। এক্ষেত্রে প্রথমবারের মতো শাস্তির বিধান রাখছে বিসিবি।

ক্রিকেটার বা কর্মকর্তা বলয় ভাঙলেই করা হবে জরিমানা, বহিষ্কার এমনকি ক্লাবের পয়েন্ট কেটে নেয়া হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন।

তিনি বলেন, ‘আমরা বৃহস্পতিবার ক্লাবগুলোর কর্মকর্তা ও অধিনায়কের সঙ্গে আলোচনায় বসেছিলাম। সেখানেই তাদের কঠোরভাবে জানিয়ে দিয়েছি কোনভাবেই এবার বায়ো বাবল ভাঙা যাবে না। যদি কেউ সেটি করে তাহলে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি তদন্ত করে শাস্তির ব্যবস্থা নেবে।

শাস্তির ধরনও কঠোর হবে। জরিমানা, দল থেকে বহিষ্কার হতে পারে, এমনকি ক্লাবের পয়েন্টও কাটা হতে পারে। এবার ১২টি ক্লাবকে রাখা হচ্ছে পাঁচ তারকা হোটেলে। তাই ক্রিকেটার ও দলের কর্মকর্তাদের বিসিবির দেয়া বায়ো বাবল মেনেই চলতে হবে। আমরা চাই না কারো কারণে লীগ কোনভাবে ক্ষতিগ্রস্ত হোক।’

গত মঙ্গলবার ১২ ক্লাবের ক্রিকেটার ও কর্মকর্তাদের কোভিড-১৯ নমুনা সংগ্রহ করা হয়েছিল। জানা গেছে সেখানে মোট ৯ জনের করোনা পজেটিভ এসেছে। আজ আবার তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর ফলাফল বিসিবির হাতে এলেই জানা যাবে প্রকৃতপক্ষে কতজন আক্রান্ত। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা