খেলা

করোনা মুক্ত হলেন আকরাম খান

ক্রীড়া প্রতিবেদক : গত ১৫ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন আকরাম খান। সেখানে ৪ দিন ডাক্তারদের তত্ত্বাবধানে থেকে সুস্থ হয়ে উঠেছেন তিনি। গতকাল (রোববার) তার করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। গত রাতেই হাসপাতাল ছেড়ে নিজ বাড়িতে ফিরেছেন এই সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক।

সোমবার (১৯ এপ্রিল) মুঠোফোনে আকরাম খান জানান, ‘আলহামদুলিল্লাহ্‌ এখন বেশ ভালো অনুভব করছি। তেমন কোনো সমস্যা দেখছি না। কাশিও আল্লাহ্‌র রহমতে অনেক কম। আমি গতকাল (রোববার) রাতেই হাসপাতাল থেকে বাড়িতে এসেছি। এখন বাড়িতেই আছি। দ্বিতীয় করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আমার জন্য দোয়া করবেন।’

উপসর্গ থাকায় গত ৯ এপ্রিল করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিয়েছিলেন আকরাম। সেদিন রাতেই ফল হাতে পান। যেখানে পজিটিভ আসায় নিজ বাসায় আইসোলেশনে ছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এরপর হঠাৎ করে কাশির মাত্রা বেড়ে যায় তার। এরপর কিছু পরীক্ষানিরীক্ষা করালে জানা যায়, ফুসফুসে ৩৫ ভাগ সংক্রমণ রয়েছে।

তবে অক্সিজেন স্যাচুরেশন লেভেল স্বাভাবিক ছিল। তবে বাড়তি সতর্কতার জন্য চিকিৎসকদের পরামর্শে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় আকরামকে।

গত ১৫ এপ্রিল হাসপাতালে যাওয়ার পর সেখানে চিকিৎসকদের পরামর্শ মেনে চলছিল তার চিকিৎসা। এরপর সুস্থ হয়ে উঠেছেন তিনি। করোনাভাইরাস টেস্ট করালে সেটিও নেগেটিভ এসেছে। এজন্য হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরে এসেছেন আকরাম খান।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা