খেলা

বাঘ-সিংহের লড়াইয়ে আম্পায়ার চূড়ান্ত

ক্রীড়া প্রতিবেদক : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায়। ক্যান্ডিতে স্বাগতিকদের বিপক্ষে মুমিনুল হকদের এই সিরিজের আম্পায়ার চূড়ান্ত হয়েছে।

শ্রীলঙ্কা ও বাংলাদেশের দুটি টেস্ট ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন দেশটির আম্পায়াররা। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন রঞ্জন মাদুগাল্লে। অন ফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকবেন কুমার ধর্মসেনা ও রুচিরা পাল্লিয়াগুরুগে। ধর্মসেনা আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার। পাল্লিয়াগুরুগে আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলের আম্পায়ার।

এছাড়া টিভি আম্পায়ার থাকবেন রাবেন্দ্রা উইমালাসিরি। চতুর্থ ও রিজার্ভ আম্পায়ার লিনডন হানিবাল ও প্রাগিত রামবুকওয়েলা।

তিন দিনের কোয়ারেন্টাইন ও দুই দিনের অনুশীলনের পর গত দুই দিন কাতুনায়েকের সিএমসিজি গ্রাউন্ডে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। নিজেদের ভেতরে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে প্রাপ্তি নেই খুব একটা। তবে ম্যাচ অনুশীলন বরাবরই বড় কিছু। সেই অভিজ্ঞতাকে সঙ্গী করে সোমবার ক্যান্ডিতে যাবে দল।

এই সিরিজের অফিসিয়াল মাদুগাল্লে, ধর্মসেনা ও পাল্লিয়াগুরুগে

সেখানে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল। দ্বিতীয় টেস্ট একই মাঠে ২৯ এপ্রিল। ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার প্রথম টেস্টে গলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় বাংলাদেশ।

প্রসঙ্গত, সিরিজে স্পন্সর হয়েছে বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। টুর্নামেন্টের অফিসিয়াল নাম ‘ওয়ালটন শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ।

প্রাথমিক দল: মুমিনুল হক, লিটন দাশ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহীদুল ইসলাম, নুরুল হাসান সোহান।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

জনসংখ্যা নয়, মানবসম্পদ: বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

সংখ্যার হিসেবে বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশ। একসময় জনসংখ্যাকে উন...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও এইচএসসি পরীক্ষার্থীদের 

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ...

নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ৪ 

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ তিতাস গ্যাসের সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণে চার শ্রমিক...

মিছিল নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের উদ্দেশ্যে যাচ্ছেন শিক্ষার্থীরা 

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থ...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা