খেলা

অসুস্থ শিশুদের প্রাণ বাঁচাবে মেসির রেকর্ডগড়া সেই জুতা

ক্রীড়া ডেস্ক: মানবিক কাজে লিওনেল মেসির অংশগ্রহণ নতুন কিছু নয়। এই তো, গেল বছরও করোনা মহামারিকালে জনকল্যাণে এগিয়ে এসেছিলেন তিনি। আবারও এসেছেন। তবে এবারের মাহাত্ম্য যেন একটু বেশিই। যে জুতো পরে ভেঙেছিলেন কিংবদন্তি পেলের এক ক্লাবে সর্বোচ্চ গোলের রেকর্ড, সে জুতোই তিনি এবার তুলছেন নিলামে। এ থেকে পাওয়া অর্থ যাবে হাসপাতালের তহবিলে যা অসুস্থ শিশুদের জীবন বাঁচাতে বিশেষভাবে কাজ করে থাকে।

এ নিলামে পরিচালনার দায়িত্ব পড়েছে স্থানীয় জাদুঘর ন্যাশনাল আর্ট মিউজিয়ামের ওপর। এ থেকে পাওয়া অর্থ যাবে বার্সেলোনার স্থানীয় এক হাসপাতাল ইউনিভার্সিতারো ভল দেবরনের প্রকল্পে। এ কাজে সম্পৃক্ত হয়ে মেসি কাতালান সংবাদমাধ্যমকে বলেন, ‘এক ক্লাবের হয়ে ৬৪৪ গোলের রেকর্ড গড়াটা আনন্দের। কিন্তু যেসব শিশু জীবনের জন্য লড়ছে, তাদের জন্য কিছু করাটাও গুরুত্বপূর্ণ। আশা করছি এ নিলাম তাতে সহায়তা করবে, আর আমার কাছে বেশি গুরুত্ব এটারই।’

রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে রেকর্ড গড়া ম্যাচটিতে মেসির গোলটি এসেছিল বার্সার তিন গোলে সবার শেষে। সেদিন তিনি অ্যাডিডাসের নেমেজিজ মেসি ১৯ মডেলের জুতো পরে নেমেছিলেন।

সে বুটজোড়া এমনিতেই বিশেষ কিছু, তার ওপরে তিনি দুটো জুতোতেই করে দিয়েছেন সই। ধারণা করা হচ্ছে, এ বুটের নিলাম থেকে উঠে আসতে পারে ৫৭ হাজার ইউরো।

মেসির একটা সইয়ের অ্যান্টিক ভ্যালু বেশ। করোনার বিরুদ্ধেও বিশ্বের লড়াইয়ে মেসি ব্যবহার করছেন সেটাকেই। আরও এক জায়গায় তিনি তা ব্যবহার করেছেন। চীনের সিনোভ্যাকের কাছে।

নিজের সই করা তিনটি টি-শার্ট আর্জেন্টাইন ফেডারেশন মারফত পাঠিয়েছেন চীনের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান সিনোভ্যাককে। তা গ্রহণ করে চীনা সংস্থাটি আর্জেন্টিনাকে দেবে পঞ্চাশ হাজার টিকা।

এর আগ পর্যন্ত ব্যাপারটা গোপনই রেখেছিলেন মেসি, যেমনটা সবসময় করে আসেন। এবার সেটা ফাঁস করার কাজটা করেছে কনমেবল উন্নয়ন ব্যবস্থাপক গনজালো বেলোসোর একটা টুইট। সেখানে তিনি লেখেন, ‘কনমেবলের জন্য ৫০০০০ টিকা পাওয়ার খবরে জানাতে চাই, সিনোভ্যাকের কর্মকর্তারা মেসিকে বিশেষ করে ধন্যবাদ জানিয়েছে। তিনটি সাক্ষর যুক্ত টি শার্ট পাঠিয়ে তিনি এ কাজের অংশ হয়েছেন।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা