খেলা

নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা, নেই সাকিব তাইজুল 

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন নিউজিল্যান্ড সফরে সীমিত ওভারের সিরিজের জন্য দল ঘোষণা করেছে। এতে স্কোয়াডে সদস্য সংখ্যা ২০ জন। সবশেষ স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান আর তাইজুল ইসলাম।

সাকিব ছুটি নিয়েছেন আগেই। তাইজুল সীমিত ওভারের দল থেকে জায়গা হারিয়েছে। দলে ঢুকেছেন পেসার আল আমিন হোসেন, অফস্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং টপ অর্ডার ব্যাটসম্যান নাঈম শেখ।

২০ সদস্যের দলে চমক নাসুম আহমেদের নামটি। প্রথমবারের মতো টাইগার দলে ডাক পেয়েছেন তিনি। ২৬ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার ৩৭টি লিস্ট 'এ' এবং ২৭টি ঘরোয়া টি-টোয়েন্টি খেলেছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে ছিলেন না সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি নিউজিল্যান্ড সফরেও ওয়ানডের জন্য বিবেচিত হননি।

আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। সেখানে বিশ্বকাপ সুপার লিগের অধীনে তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডে ২০ মার্চ। ২৩ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় এবং ওয়েলিংটনে ২৬ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে। ২৮ মার্চ হ্যামিল্টনে সিরিজের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটি টি-টোয়েন্টি ৩০ মার্চ নেপিয়ারে এবং ১ এপ্রিল অকল্যান্ডে।

বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রুবেল হোসেন, নাসুম আহমেদ।

সানি নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ট্রাম্পকে আইআরজিসির কড়া জবাব

পারমাণবিক অস্ত্র ও ইরানের জব্দ করা অর্থ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা