খেলা

৩ কোটি ২০ লাখ রুপিতে কোলকাতায় সাকিব

স্পোর্টস ডেস্ক: ভারতের চেন্নাইয়ে চলছে আইপিএলের ১৪তম আসরের নিলাম। ইএসপিএন সূত্রে জানা গেছে বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লাখ রুপিতে আবারও কিনেছে কলকাতা নাইট রাইডার্স।

সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তবে কলকাতা নাইট রাইডার্স ৩ কোটি ২০ লাখ রুপি দিয়ে আবারো নিজেদের করে রাখলো ক্লাবটি।

নিলামে সাকিবের ডাক ওঠার পর প্রথমে পাঞ্জাব কিংস ২ কোটি ২০ লাখ রুপি দাম হাঁকায়। কলকাতা তা বাড়িয়ে ২ কোটি ৪০ লাখ রুপি করে। পাঞ্জাব পরে তা আরও ২০ লাখ রুপি বাড়িয়ে ২ কোটি ৬০ লাখ রুপি হাঁকায়। এরপর কলকাতা ৩ কোটি ২০ লাখ রুপি দাম করলে হার মানে পাঞ্জাব।

কলকাতা ছাড়াও সাকিব আইপিএল খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ২০১৯ সালে হায়দরাবাদের হয়ে শেষ আইপিএল খেলেন বাংলাদেশের এই সেরা বাঁহাতি অলরাউন্ডার। সব মিলিয়ে ৬৩ ম্যাচ খেলে দুই ফিফটিসহ ৭৪৬ রান করেন এবং উইকেট শিকার করেন ৫৯টি।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা