খেলা

জাতীয় দলের সব ক্রিকেটার টিকা নিতে আগ্রহী নন

ক্রীড়া প্রতিবেদক : সব ঠিক থাকলে আজ বা কালকের মধ্যে নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গুঞ্জন আছে সমান ৩ ম্যাচ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। এই স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটাররা করোনাভাইরাস টিকার আওতায় আসবেন। তবে বাকিরা টিকা নিলেও ৫ থেকে ৭ জন ক্রিকেটার টিকা নিচ্ছেন না।

চলতি মাসেই নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা। তার আগে আগামী ১৮ ফেব্রুয়ারি ক্রিকেটারদের টিকার আওতায় আনবে বিসিবি। বৃহস্পতিবার সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেওয়ার কথা আছে নিউজিল্যান্ড সফরের দলে ডাক পাওয়া ক্রিকেটারদের। তবে দলে থাকলেও সবাই টিকা নিচ্ছেন না বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

দেবাশীষ বলেন, ‘আপনারা জানেন নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটাররা আগামীকাল (১৮ ফেব্রুয়ারি) টিকা দিচ্ছেন। টিকার জন্য আমরা একটা চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছি, সেটা আজ শেষ হবে। তবে সেই তালিকাটা এখনো আমার হাতে এসে পৌঁছায়নি।’

সবাই নিলেও ৫ থেকে ৭ জন ক্রিকেটার টিকা নিচ্ছেন না বলে জানালেন দেবাশীষ, ‘আমি যতটুকু জেনেছি, ৫ থেকে ৭ জন ক্রিকেটার টিকা নিচ্ছেন না। বাকিরা সবাই নিচ্ছেন। কেন নিচ্ছেন না এটা এখনো পর্যন্ত জানিনা। ১৮ তারিখ সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বাকিরা টিকা নিবেন।’

প্রথম দফায় কেবল নিউজিল্যান্ডগামী ক্রিকেটাররাই পাবেন টিকা। তবে এরপরই সব বিভাগের ক্রিকেটারদেরকে আনা হবে এ আওতায়। টিকা দেওয়ার পরই দ্রুত ঘরোয়া ক্রিকেট ফেরাবে বিসিবি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা