খেলা

এসি মিলানকে সরিয়ে শীর্ষে ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক : চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে টপকে আবারও লিগ টেবিলের শীর্ষে উঠে এল ইন্টার মিলান। রোমেলু লুকাকুর জোড়া গোলে লাজিওকে ৩-১ গোলে হারিয়েছে নেরাজ্জুরিরা।

নিজেদের মাঠ গুইজেপ্পে মেয়াজ্জায় শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলে ইন্টার। লিড পেতেও খুব বেশি দেরি হয়নি। লাগাতার আক্রমণ ঠেকাতে ডি-বক্সে ফাউল করে বসে অতিথিরা।

ম্যাচের ২২ মিনিটে স্পট কিক থেকে স্বাগতিকদের লিড এনে দেন লুকাকু। ৪৫ মিনিটেই নিজের জোড়া পূরণ করেন এই বেলজিয়ান ফরোয়ার্ড। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মিলান জায়ান্টরা।

দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে লাজিওর হয়ে ব্যবধান কমান বদলি খেলোয়াড় এসকালান্তে। তবে ৩ মিনিট পরেই প্রতিপক্ষের জাল ভেদ করেন লাউতেরো মার্টিনেজ। এই আর্জেন্টাইনের গোলেই ৩-১ ব্যবধানের স্বস্তির জয় নিশ্চিত হয় ইন্টার মিলানের।

জয়ে ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের ১ নম্বরে উঠে এসেছে আন্তোনিয়ো কন্তের দল। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে এসি মিলান আছে তালিকার দুইয়ে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা