বার্সাকে হটিয়ে দুইয়ে রিয়াল 
খেলা

বার্সাকে হটিয়ে দুইয়ে রিয়াল 

স্পোর্টস ডেস্ক : ভ্যালেন্সিয়ার বিপক্ষে সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ২-০ গোলের এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় বার্সেলোনাকে হটিয়ে দুইয়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে ভ্যালেন্সিয়ার ওপর ছড়ি ঘোরায় জিনেদিন জিদানের দল। শুরুতেই রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজেমা। চলতি মৌসুমে ফরাসি ফরোয়ার্ডের এটি ১৭তম গোল। ব্লাঙ্কোসদের ব্যবধানটা দ্বিগুণ করেন টনি ক্রুস। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে ভ্যালেন্সিয়ার জাল খুঁজে নেন জার্মান মিডফিল্ডার।

প্রথমার্ধে রিয়ালের গোলমুখে একটিও শট নিতে পারেনি হাভি গ্রাসিয়ার শিষ্যরা। তবে দ্বিতীয়ার্ধে বার্নাব্যুর গোলরক্ষক থিবু কোর্তোয়ার পরীক্ষা নেন ম্যাক্সি গোমেজ। কিন্তু কাবু করা যায়নি রিয়ালের বেলজিয়ান গোলরক্ষককে।

এই জয়ে শীর্ষে থাকা নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে ৫ পয়েন্ট কমিয়ে এনেছে জিদানের দল। ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। ২১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেটিকো। ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে বার্সা। ২৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে ভ্যালেন্সিয়া।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা