খেলা

মেসি-গ্রিজম্যানের দুর্দান্ত পারফরম্যান্সে বার্সার বড় জয়

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার জার্সি গায়ে লা লিগাতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। আর সেই রাতেই রাঙিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্সে। মেসির সঙ্গে অ্যান্তোনিও গ্রিজম্যানের দুর্দান্ত পারফরম্যান্সে আলাভেজকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এদিন বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ ৫০৫টি লা লিগার ম্যাচ খেলা জাভি হার্নান্দেজকে স্পর্শ করলেন মেসি।

শনিবার ক্যাম্প ন্যুতে জোড়া গোল করেন লিওনেল মেসি এবং ত্রিনকাও আর একটি গোল করেন জুনিয়র ফিরপো। এদিকে গ্রিজম্যান গোল করতে না পারলেও সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি গোল। সবমিলিয়ে দুর্দান্ত এক ম্যাচ সমর্থকদের উপহার দিয়েছেন লিওনেল মেসিরা।

ম্যাচের শুরু থেকে প্রায় ৭৫ শতাংশ সময় বল দখলে রেখে চাপ ধরে রাখে বার্সেলোনা। যদিও প্রথম গোলের আগ পর্যন্ত তাদের আক্রমণে পরিকল্পনার তেমন ছাপ ছিল না। তবে গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি বার্সাকে। ম্যাচের ২৯তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। বাঁ দিকে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে মাঝ বরাবর বাড়ান তরুণ মিডফিল্ডার ইলাইস মোরিবা। আর প্রথম ছোঁয়ায় নিচু শটে জটলার মধ্যে দিয়ে ঠিকানা খুঁজে নেন ত্রিনকাও।

বিরতির ঠিক আগে একক নৈপুণ্যে দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। সার্জিও বুস্কেটসের পাস পেয়ে জায়গা বানিয়ে প্রায় ৩০ গজ দূর থেকে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন মেসি। বল কাছের পোস্টে লেগে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। এই নিয়ে লিগে টানা পাঁচ ম্যাচে গোল পেলেন মেসি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বার্সার ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান কমায় আলাভেস। মোরিবার ভুল পাস ধরে দ্রুত ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে স্টেগানকে পরাস্ত করেন লুইস রিওহা।

তবে এই গোলটিই যেন কাল হয়ে দাঁড়াল আলাভেজের জন্য। গোল হজমের পর ৭৪তম মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধান ৩-১ করেন ত্রিনকাও। মাঝমাঠ থেকে পেদ্রির দারুণ থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে পড়েন মেসি, সামনে একমাত্র বাধা গোলরক্ষক, কিন্তু শট নিতে একটু দেরি করে ফেলেন তিনি। এগিয়ে গিয়ে পা দিয়ে ঠেকিয়ে দেন পাচেকো, তাতে বিপদ কমল না একটুও। ফাঁকায় বল পেয়ে প্লেসিং শটে গোলটি করেন ত্রিনকাও।

এরপর লিওনেল মেসি নিজের দ্বিতীয় গোল্করেন আর শেষ দিকে জুনিয়র ফিরপো আরেক গোল করলে বার্সা ৫-১ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা