খেলা

ক্রিকেট থেকে অবসর নিলেন রাজ্জাক-নাফীস

ক্রীড়া প্রতিবেদক : আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফীস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত হওয়া এই দুই ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন।
শনিবার দুপুরে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে রাজ্জাক ও নাফীস অবসরের ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন অন্যন্য বোর্ড ডিরেক্টর ও কর্মকর্তারা।

রাজ্জাক ও নাফীসের অবসরের ঘোষণা অনুমেয়ই ছিল। সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক প্যানেলে তৃতীয় নির্বাচক হিসেবে যুক্ত করা হয়েছে রাজ্জাককে।

অন্যদিকে নাফীসকে বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির মত গুরুত্বপূর্ণ বিভাগের শীর্ষস্থানীয় পদে নিযুক্ত করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় খেলোয়াড়ি জীবনকে বিদায় জানাচ্ছেন তারা।

৩৮ বছর বয়সী আব্দুর রাজ্জাক জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন স্থগিত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের মাঠে গড়ানো একমাত্র রাউন্ডে। জাতীয় দলের হয়ে ১৩টি টেস্ট, ১৫৩টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

অন্যদিকে ৩৫ বছর বয়সী শাহরিয়ার নাফীস জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন ২৪টি টেস্ট, ৭৫টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচে। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সর্বশেষ আসরে নিজের শেষ ম্যাচ খেলেছেন তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা