খেলা

পটুয়াখালীতে মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি,পটুয়াখালী : পটুয়াখালীতে মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী কাজী আবুল কাশেম স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) থেকে ৭ মার্চ পর্যন্ত এ ক্রিকেট টুর্নামেন্ট চলবে বলে জানিয়েছে খেলা পরিচালনা কমিটির আহবায়ক পৌর কাউন্সিলর কাজল বরণ দাস।

পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দীন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ,পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান,পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. গোলাম সারোয়ার,পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আ.ন.ম আমিনুল হক মামুন,পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী।

এছাড়াও উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার কাউন্সিলরবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নতুন প্রজন্মের প্রতি মাদক, জঙ্গিবাদ, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার থেকে নিজেকে দুরে রেখে খেলাধুলায় অংশগ্রহণের আহবান জানান।একইসাথে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জন্য মেয়র মহোদয় সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা