সারাদেশ

নরসিংদীর ঘোড়াশালে ডে-নাইট ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : মুজিব শতবর্ষ উপলক্ষে নরসিংদীর ঘোড়াশালে দিবা-রাত্রি মেয়র কাপ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ঘোড়াশাল স্পোর্টিং ক্লাবের আয়োজনে মঙ্গলবার (১২ জানুয়ারী) ঘোড়াশাল পৌর ঈদগা মাঠে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী খেলা শেষে রাতে লিজেন্ট অব চরপাড়া ঘোড়াশাল বনাম পলাশ সারকারখানা ক্রিকেট একাদশের মাঝে ফাইনাল অনুষ্ঠিত হয়।

ফাইনালে প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে লিজেন্ট অব চরপাড়া একাদশ ৫ওভার ৩বল খেলে সবকটি উইকেট হারিয়ে ৫৬ রান অর্জন করে।

৫৭ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫৬ রান করায় ড্র হয়।পরে ১ ওভারে ২ উইকেট হারিয়ে পলাশ সারকারখানা একাদশ ১৩ রান অর্জন করে।

১৪ রানেরে টার্গেটে নেমে সবকটি ওভার হারিয়ে ১ উইকেটের বিনিময়ে অর্জন করে ৯ রান। খেলায় পলাশ সারকারখানা জয় লাভ করে।

ঘোড়াশাল স্পোর্টিং ক্লাবের সভাপতি আলামিন মিয়ার সভাপতিত্বে পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় ঘোড়াশাল পৌরসভার মেয়র মো: শরীফুল হক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম শফি, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম নবাব, কামরুল ইসলাম, সুরাইয়া বেগম ও যুবলীগ সভাপতি মনির মোল্লা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

খেলা শেষে অতিথিগণ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সান নিউজ/এসআইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা