সারাদেশ

সরিষাবাড়ীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৩ জানুয়ারি) সকালে সরিষাবাড়ী- ময়মনসিংহ সড়কের পুপলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার কামরাবাদ ইউপির বড়বাড়িয়া গ্রামের মোজাম্মেল হক ফকিরের ছেলে ছাইদুল ইসলাম ও একই গ্রামের খোকন মিয়ার ছেলে আকাশ মিয়া। সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তাদের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে ছাইদুল ও আকাশ উপজেলার সেনাকৈর বাজারে যাচ্ছিলেন। বাজারে যাওয়ার পথে পৌর শহরের পুপলার মোড় এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল মরদেহ দুইটি উদ্ধার করে থানায় হস্তান্তর করে।

ওসি জানান, লাশ উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাস চালককে আটক করা যায়নি। তাকে আটক করার চেষ্টা চলছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সরকার বিকল্প শ্রম বাজার খুঁজছে: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্...

হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক বিশ্বে হিসাববিজ্ঞান...

আমাদের উদ্দেশ্য সৎ, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নাই’ : বাকের কালিবাফ

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে ইরানের পার্লামেন্ট...

ইরানকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখাই একমাত্র সমাধান?

ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

সাজানো সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

মাদারীপুরের গ্যাসের গোডাউনে পর্যাপ্ত মজুত থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা