সারাদেশ

শরীয়তপুরে আ.লীগের প্রার্থীর পক্ষে ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : শরীয়তপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী অ্যাডভোকেট পারভেজ রহমান জনের পক্ষে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি নুরুল আমিন কোতোয়াল ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা করে চলছেন।

প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (১২ জানুয়ারি) জেলা শহরের পালং-উত্তর বাজার ও আশপাশের এলাকায় এ গণসংযোগ ও প্রচার-প্রচারণা করেন তিনি। এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় স্থানীয় নেতাকর্মীরা বলেন, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, আওয়ামী লীগ ও নৌকার প্রশ্নে ভিপি নুরুল আমিন কোতোয়াল আপোষহীন। তিনি ব্যাপক জনপ্রিয় থাকার পরেও মনোনয়ন না পেয়ে শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে দলীয় প্রার্থী পারভেজ রহমান জনকে বিজয়ী করতে সর্বোচ্চভাবে কাজ করে চলছেন।

এব্যাপারে শরীয়তপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ভিপি নুরুল আমিন কোতোয়াল বলেন, বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। আর নৌকাকে বিজয়ী করতে আওয়ামীলীগের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ। বিগত আন্দোলন-সংগ্রামে আমি রাজপথে ছিলাম।

তাই দল যাকে (পারভেজ রহমান জন) মনোনয়ন দিয়েছে, তাকে আমরা বিজয়ী করতে বদ্ধপরিকর। আর নৌকা কিভাবে তীরে ভিড়াতে হয় জননেত্রী শেখ হাসিনা ও আমরা তা ভালো করেই জানি। তাই সকলেই ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন ও অগ্রগতির প্রতীক নৌকাকে বিজয়ী করবে।

সান নিউজ/এএএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

নতুন ঋণ কর্মসূচিতে সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনু...

৭৩ বছরে পা দিলেন অভিনেত্রী ডলি জহুর

পাঁচ দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে ডলি জহুর তার স্বতন্ত্র অভিনয়শৈলী দিয়ে সমৃদ্...

মাদারীপুরে ফেসবুক পোষ্ট ঘিরে মারধর, বিক্ষোভে সড়ক অবরোধ  

মাদারীপুর সরকারি কলেজে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধ...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

নোয়াখালীতে চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার, মোটরসাইকেল উদ্ধার 

নোয়াখালীতে বিডিনিউজের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জুর মোটরসাইকেল সহ দুটি চোরা...

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

রামপালে জমি সংক্রান্ত বিরোধে প্রাণনাশের হুমকির অভিযোগ

রামপালের চাঁদপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকি ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা