সারাদেশ

ঠাকুরগাঁওয়ে অবৈধ কোচিং সেন্টারকে জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি: করোনাকালে সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে কোচিং সেন্টার পরিচালনার দায়ে গোল্ডেন এডুকেয়ার নামে একটি প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও শহরের ঘোষপাড়া এলাকার গোল্ডেন এডুকেয়ার কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তিনটি কক্ষে স্বাস্থ্যবিধি না মেনে শতাধিক শিক্ষার্থীকে নিয়ে কোচিং করার প্রমাণ পান নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

কোচিংয়ে তিন কলেজ ছাত্রসহ মালিক নিজেও শিক্ষার্থীদের পড়াচ্ছিলেন। অবৈধভাবে কোচিং সেন্টার পরিচালনা করায় তাৎক্ষণিকভাবে কোচিং সেন্টারের মালিক মন্টু সরকারকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়। পরে নগদ ১০ হাজার টাকা পরিশোধ করে কারাদন্ডাদেশ থেকে রেহাই পান মন্টু সরকার।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা