সারাদেশ

লক্ষ্মীপুরে ৫শ অসহায় নারী-পুরুষ পেলেন কম্বল  

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলায় কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী মুক্তার হোসেন চৌধুরী কামালের উদ্যোগে ৫০০ অসহায় নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার দালালবাজার ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

নুরউদ্দিন চৌধুরী বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশে এখন শান্তি বিরাজ করছে। তিনিই দেশে অস্ত্রের রাজনীতি বন্ধ করেছেন। এক সময়কার খুনোখুনির জনপদ হিসেবে পরিচিত লক্ষ্মীপুরে এখন কোনো সন্ত্রাসী বাহিনী নেই। মা-বোনরা দিন-রাত রাস্তাঘাটে শান্তিতে চলাফেরা করতে পারছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতায় দেশে করোনা প্রাদুর্ভাব রোধ হয়েছে। অন্যান্য দেশের তুলনায় আমাদের মৃত্যুর হারও কম।

যুবলীগ নেতা মুক্তার হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু ও দালালবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শাহ আলম।

এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য এবিএম শেখ ফরিদ জীবন, জহিরুল আমিন জহির, সদর উপজেলা (পশ্চিম) যুবলীগের আহ্বায়ক তোফাজ্জল হোসেন চৌধুরী টিটু, যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল হক মাহবুব, জেলা পরিষদের সদস্য শাখাওয়াত হোসেন আরিফ, মামুন বিন জাকারিয়া প্রমুখ।

সান নিউজ/জেইউবি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা