ছবি : সংগৃহিত
সারাদেশ
বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল

চ্যাম্পিয়ন চরতারাপুর ইউনিয়ন

পাবনা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে পাবনা সদরের ১০ ইউনিয়নের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে চরতারাপুর ইউনিয়ন।

আরও পড়ুন: স্মার্ট দেশ গড়তে শিক্ষকদের বিকল্প নেই

শুক্রবার (১৬ জুন) দুপুরে পাবনা সদর উপজেলা মাঠে ফাইনালে চরতারাপুর ১-০ গোলে হেমায়েতপুরকে হারিয়ে শেষ হাসি হেসেছে।

বিজয়ী লাভ করার পর চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান তাদের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন। এ সময় এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার আয়োজনের মাধ্যমে তাদের সৃজনশীল কাজকর্মে যুক্ত রাখতে হবে। খেলাধুলার অনুপস্থিতির কারণে এখন তরুণেরা অনেক ক্ষেত্রে বিপথগামী হচ্ছে।

আরও পড়ুন: নোয়াখালীতে আ.লীগের মতবিনিময় সভা

সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত আসক্তির বিরূপ প্রভাবও পড়ছে আমাদের কিশোর-তরুণদের ওপর। সে জন্য এভাবে নানা ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে খেলাধুলা চালু রাখা অত্যন্ত জরুরি।

আওয়ামী লীগ সরকার খেলাধুলাবান্ধব সরকার উল্লেখ করে চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ ক্রিকেটে টেস্ট মর্যাদা পেয়েছে।

আরও পড়ুন: দুই পুলিশ সদস্যের বিচারের দাবি

আমাদের মেয়েরা ভারতের মেয়েদের হারিয়ে দিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের যুব ক্রিকেট টিম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এসব সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকার খেলাধুলাবান্ধব সরকার বিধায়।’ খেলা শুরু হওয়ার আগে দারুণ অনুশীলন হওয়াতে চাম্পিয়ন হয়েছে।

পাবনা সদরের ১০ ইউনিয়নের মধ্যে আমার ইউনিয়ন চাম্পিয়ন হয়েছে। আমরা খুবই গর্বিত ও আনন্দিত। এজন্য চরতারাপুর ইউনিয়নসহ গোল্ডকাপ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা