ছবি-সংগৃহীত
সারাদেশ

নদীর চরে মিললো শিশুর মরদেহ

জেলা প্রতিনিধি : বাগেরহাটের রামপালে নদীর চর থেকে হাসিব শেখ (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

শনিবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে রামপাল থানা ও নৌ পুলিশ মানিক নদীর চর থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করে।

মৃত হাসিব উপজেলার জিয়লমারী গ্রামের আমির আলীর ছেলে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : মাটি চাপা পড়ে নিহত ১

ওসি জানান, শুক্রবার সকাল ১০টার দিকে হাসিব বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ। শনিবার (১৭) জুন দুপুরে মানিক নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর শিশুটির মৃত্যুর কারণ জানা যাবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা