ছবি : সংগৃহিত
সারাদেশ

দুই পুলিশ সদস্যের বিচারের দাবি

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির মামলার আসামি দুই পুলিশ সদস্যকে গ্রেফতার ও বিচারের দাবিতে বাদি জাহানুর বেগম সংবাদ সম্মেলন করেছেন। তিনি উপজেলার বিন্দুঘোষ গ্রামের তোফাজ্জেল হোসেন স্ত্রী।

আরও পড়ুন: নদীর চরে মিললো শিশুর মরদেহ

শুক্রবার (১৬ জুন) উপজেলা শহরের বাইপাস সড়কে একটি বাসায় সংবাদ সম্মেলন করেন।

আয়োজিত সংবাদ সম্মেলনে জাহানুর বেগম বলেন, জমিজমা নিয়ে একই গ্রামের মোসলেম আলি হাওলাদারের ছেলে পুলিশ সদস্য হুমায়ুন কবির, বরিউল ইসলাম রুবেল ও আনসার সদস্য হেমায়েত উদ্দিনের সঙ্গে তার পরিবারের বিরোধ রয়েছে।

ঈদুল ফিতরের সময় ওই তিনজন ছুটিতে বাড়িতে আসেন। গত ২৪ এপ্রিল দুপুরে বিন্দুঘোষ গ্রামের হাওলাদার বাড়ির কালভার্টের ওপর স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় সালিশ বৈঠক চলাকালে ওই তিন ভাই ও তাদের স্ত্রী-সন্তানরা দেশীয় অস্ত্র, রড ও লাঠি-সোটা নিয়ে জাহানুর বেগম ও তার পরিবারের সদস্যের ওপর অতর্কিতে হামলা চালিয়ে ৫/৬ জনকে গুরুতর জখম করে।

আরও পড়ুন: সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

একপর্যায়ে হামলাকারীরা জাহানুর বেগমের কাপড় খুলে শ্লীলতাহানি করে। চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা জাহানুর বেগমের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে চলে যায়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জাহানুর বেগমের স্বামী তোফাজ্জল হোসেন ও দেবর ওমর ফারুক রাকিবের অবস্থা গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করেন।

তিনি অভিযোগ করে বলেন, ওইদিন হামলার খবর শুনে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থলে গেলেও হামলাকারীরা পুলিশে চাকুরি করায় তাদেরকে আটক করেনি। এরপর তিনি নলছিটি থানায় এজাহার দায়ের করতে গেলে রহস্যজনক কারণে পুলিশ তা গ্রহণ করেনি। আহতদের চিকিৎসা শেষে গত ২ মে জাহানুর বেগম বাদি হয়ে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশী মামলা করলে বিচারক নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ২৪ ঘন্টার মধ্যে নালিশী দরখাস্তটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। আদালতের নির্দেশে পুলিশ মামলা নিলেও কোন আসামি গ্রেফতার করেনি। কয়েকজন আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন। মামলার মূল আসামিরা জামিন না নিয়ে নির্বিঘ্নে কর্মস্থলে চাকুরি করছেন। একজন পুলিশ কর্মকর্তা বাদিকে মামলা তুলে আসামিদের সঙ্গে আপোষ করার পরামর্শও দিয়েছেন।

আরও পড়ুন: ভোলায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জাহানুর বেগম বলেন, ওই পুলিশ সদস্যরা পরিবারের লোকজনকে বাদি বানিয়ে তাদের বিরুদ্ধে একাধিক মামলা করে হয়রানি করে আসছে। তিনি ওই দুই পুলিশ সদস্যসহ মামলার মূল আসামিদের গ্রেফতার ও বিচারের দাবি করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) তানজিলুর রহমান বলেন, মামলার পাঁচজন আসামি জামিনে আছেন। বাকি আসামিরা পুলিশে চাকুরী করে। তারা তাদের কর্মস্থলে রয়েছেন। এলাকায় না থাকায় তাদের গ্রেফতার করা যায়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

মাদারীপুরে কৃষক দলের শোভা যাত্রায় 'জয় বাংলা' স্লোগান

১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোক সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা...

হরিণের মাংসসহ দুইজন ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন অবৈধ ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা