খেলা

অস্ট্রেলিয়ার পরই বাংলাদেশের স্থান

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপ সুপার লিগে দুর্দান্ত শুরু হলো বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জেতায় পূর্ণ ৩০ পয়েন্ট পকেটে পুরেছে টাইগাররা। এতে করে লিগ টেবিলে অস্ট্রেলিয়ার পরই দ্বিতীয় স্থানে উঠে এসেছে তামিম ইকবালের দল।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে আট দল। বাছাইপর্বের পরীক্ষায় পড়তে না হলে বিশ্বকাপ সুপার লিগে শীর্ষে আটে থাকতেই হবে। এমন কঠিন চ্যালেঞ্জে সহজ শুরু হলো টাইগারদের।

বিশ্বকাপ সুপার লিগে বর্তমানে এক নম্বরে আছে অস্ট্রেলিয়া। ছয় ম্যাচ খেলে ৪০ পয়েন্ট পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তিন ম্যাচ খেলে সব কটিতেই জিতে দুই নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। টাইগারদের পয়েন্ট এখন ৩০।

সমান ৩০ পয়েন্ট আছে ইংল্যান্ডেরও। কিন্তু নেট রানরেটে পিছিয়ে থাকায় ইংলিশরা বাংলাদেশের পেছনে তিন নম্বরে। দলগুলোর মধ্যে বাংলাদেশের নেট রানরেট সবচেয়ে বেশি (+১.৮৯৩)। ইংল্যান্ডের নেট রানরেট +০.৭৯।

বাংলাদেশ-ইংল্যান্ডের পর চতুর্থ অবস্থানে পাকিস্তান। ৩ ম্যাচে তাদের ২০ পয়েন্ট। ২ ম্যাচে ২০ পয়েন্ট হলেও নেট রানরেটে পিছিয়ে থাকায় আফগানিস্তান পাঁচ নম্বরে।

জিম্বাবুয়ে ৩ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ, আয়ারল্যান্ড ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম, ভারত ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে (স্লো ওভার রেটের কারণে এক পয়েন্ট কাটা গেছে) অষ্টম অবস্থানে আছে। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের কাছে তিন ম্যাচেই হারায় কোনো পয়েন্ট পায়নি, তারা আছে ৯ নম্বরে।

বিশ্বকাপ সুপার লিগে প্রতিটি দল চারটি করে তিন ম্যাচের ‘হোম অ্যান্ড এওয়ে সিরিজ’ খেলবে। ১২ দলের বিশ্বকাপে স্বাগতিক হিসেবে সরাসরি খেলতে পারবে ভারত। পয়েন্ট তালিকার শীর্ষ বাকি সাত দল তাদের সঙ্গে সরাসরি যোগ দেবে।

ওয়ার্ল্ড কাপ সুপার লিগের পয়েন্ট টেবিল

১. অস্ট্রেলিয়া- ৬ ম্যাচে ৪০ পয়েন্ট (+০.৩৪৭)

২. বাংলাদেশ- ৩ ম্যাচে ৩০ পয়েন্ট (+১.৮৯৩)

৩. ইংল্যান্ড- ৬ ম্যাচে ৩০ পয়েন্ট (+০.৭৯)

৪. পাকিস্তান- ৩ ম্যাচে ২০ পয়েন্ট (+০.৭৪১)

৫. আফগানিস্তান- ২ ম্যাচে ২০ পয়েন্ট (+০.৪৩৮)

৬. জিম্বাবুয়ে- ৩ ম্যাচে ১০ পয়েন্ট (-০.৭৪১)

৭. আয়ারল্যান্ড- ৫ ম্যাচে ১০ পয়েন্ট (-১.১৭৫)

৮. ভারত- ৩ ম্যাচে ১০ পয়েন্ট (-০.৬৯৩)

৯. ওয়েস্ট ইন্ডিজ- ৩ ম্যাচে ০ পয়েন্ট (-১.৮৯৩)

বাকি দলগুলো এখন পর্যন্ত সুপার লিগে কোনো ম্যাচ খেলেনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

রাতে ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবন...

আলমারিতে বিষধর সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আ...

মাদারীপুরের শিবচরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভদ্রাসন ইউনিয়ন...

দুদকের মামলায় সাবেক কর্মকর্তার ৮ বছরের সাজা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমি...

পাটের নতুন বীজে জোর: প্রতিমন্ত্রী শরীফুল আলম

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট...

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল বাঘ

দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরেছে শিকারিদের ফাঁদে আহত রয়েল বেঙ্গল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা