খেলা

কুঁচকিতে চোট, মাঠ ছাড়লেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক : নিজের ওভারে করা বল আটকাতে গিয়ে চোট পেয়েছেন সাকিব আল হাসান। তাতে পঞ্চম ওভার শেষ না করেই মাঠ ছাড়েন তিনি। টেস্ট সামনে রেখে তাকে শেষ ওয়ানডের বাকি সময়ে ঝুঁকি নিয়ে মাঠে নামানো হবে না।

বাঁহাতি স্পিনারের পঞ্চম ওভারের চতুর্থ বল লং অনে পাঠিয়ে এক রান নেন হ্যামিল্টন। ওই বল তাড়া করতে গিয়ে চোট পান সাকিব। ওভার শেষ করতে আরও একটি বল করেন। কিন্তু পঞ্চম বল করার পরপরই মাটিতে লুটিয়ে পড়েন।

ফিজিও জুলিয়ান কেলাফতে দ্রুত মাঠে ঢোকেন। সাকিবকে পর্যবেক্ষণ করে ব্যথা কমাতে দুই-একটি কাজ করতে বলেন। কিন্তু সেগুলো করেও সাকিব স্বস্তিতে ছিলেন না। চোখে-মুখে ছিল যন্ত্রণা আর অস্বস্তির ছাপ। এরপর সাকিব নিজে হেঁটে মাঠ ত্যাগ করেন।

সাকিবের ওই ওভারের শেষ বলটি করেন সৌম্য সরকার। দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানালে, ‘এখনই সাকিবকে নিয়ে কিছু বলা যাচ্ছে না।’

২৯৮ রান তাড়া করতে নেমে ৩৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ১২২। ১০২ বলে অতিথিদের প্রয়োজন ১৭৬ রান। ম্যাচ অনেকটাই বাংলাদেশের নিয়ন্ত্রণে। এমন ম্যাচে সাকিবকে মাঠে নামিয়ে ঝুঁকি নিতে চায় না স্বাগতিকরা।

বিসিবির সহকারী চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বলেন, ‘কুঁচকিতে চোট পেয়েছেন সাকিব। আজ মাঠে ফিরবেন না। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পর্যবেক্ষণের পর বোঝা যাবে চোট কোন অবস্থায় আছে।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা