খেলা

৩শ' দরিদ্রের খাবারের ব্যবস্থা করলেন জেমি ডে

স্পোর্টস ডেস্ক:

প্রায় দুই বছর ধরে বাংলাদেশ ফুটবল দলের কোচের দায়িত্বে নিয়োজিত রয়েছেন জেমি ডে। অনূর্ধ্ব-২৩ দলের দেখভালের দায়িত্বও কাঁধে নিয়েছেন এই ইংলিশ কোচ। তাই স্বাভাবিকভাবেই এদেশের মাটি ও মানুষের প্রতি তার এক অন্যরকম ভালোবাসার সৃষ্টি হয়েছে। এই ভিনদেশী মানুষটির মুখে একটি কথা অনেকবারই শোনা গিয়েছে — ‘বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি’।

সারা বিশ্বকে যেন থামিয়ে দিয়েছে এক করোনা নামক ভাইরাস। প্রতিনিয়তই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে বিশ্বের সকল বয়সের মানুষ। একের পর এক দেশ হচ্ছে লকডাউন। বাংলাদেশে পুরোপুরি লকডাউন না হলেও ভাইরাসের আক্রমণ রোধে চলাফেরায় রয়েছে একাধিক বিধিনিষেধ। এতে করে মারাত্মক ভাবে অসুবিধায় পড়েছে খেটে খাওয়া মানুষেরা। করোনার থেকে এই দরিদ্র মানুষের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে এক বেলা খাবার যোগান। ইংল্যান্ডে বসেও এদেশের দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন জেমি। তাই এ দুঃসময়ে ৩০০ মানুষের খাবারের ব্যবস্থা করলেন জাতীয় ফুটবল দলের কোচ।

শুক্রবার (২৭ মার্চ) দুপুর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অসহায় মানুষের জন্য খাবার সরবরাহের ব্যবস্থা করেছে। জেমি সহযোগিতার হাত বাড়িয়েছেন সেখানেই। আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে বাফুফে ভবনে জেমির দেওয়া অর্থে খাবার দেওয়া হবে গরিব মানুষকে। বিষয়টি নিশ্চিত করেছেন জেমি ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

সহযোগিতার ব্যাপারে জেমি গণমাধ্যমকে জানিয়েছেন , ‘করোনাভাইরাসের সময়ে বাংলাদেশের খেটে খাওয়া মানুষের অবস্থা খুবই খারাপ। তাই আমি অসহায়দের জন্য এক বেলা খাবারের সহায়তা করেছি।’

বাফুফে সাধারণ সম্পাদক বলেন, ‘কোচ জেমি ডের সহায়তায় আজ আমরা দুপুরে ৩শ' লোকের খাবারের ব্যবস্থা করেছি। তাঁর এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

শেখ হাসিনাকে ঢুকতে দেয়া ছাড়া ভারতের কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেয়া ছাড়া ওই সময় ভারতের হ...

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন-সৎকারের জন্য সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তা...

কয়লাখনির ক্ষতিগ্রস্তদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হামিদপুর ইউনিয়নে কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত চার গ্রামের বাসিন্দাদে...

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনির ভূরঘাট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা