খেলা

এবার নারী ক্রিকেটারদের পাশে দাঁড়ালো বিসিবি

ক্রীড়া প্রতিবেদক:

করোনার প্রভাবে স্থবির সারা বিশ্ব, দেশেও এর প্রভাব সমান রয়েছে। এ অবস্থায় এবার বিসিবি থেকে বিশেষ প্রণোদনা পাচ্ছেন নারী ক্রিকেটাররা।

সোমবার (৩০ মার্চ) বিসিবির পক্ষ থেকে জানানো হয় দেশের জাতীয় পর্যায় ও ঘরোয়া ক্রিকেটে খেলা সকল নারী খেলোয়াড়দের জন্য এককালীন ২০ হাজার টাকা করে সাহায্য দেয়া হবে।

এর আগে, দেশের ঘরোয়া পর্যায়ে খেলা পুরুষ ক্রিকেটারদের জন্য এককালীন ৩০ হাজার টাকা সাহায্য দেয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তবে এর আওতাধীন থাকবেন ২০১৮-১৯ মৌসুমের নারী জাতীয় লিগ এবং বিসিবির ২০১৯-২০ সালের নির্বাচিত ক্যাম্পে থাকা খেলোয়াড়রা। করোনাভাইরাসের কারণে সব ধরনের খেলাধুলা বন্ধ থাকায় এ সাহায্য দেয়া হবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, পুরুষ ক্রিকেটারদের মতো বেশিরভাগ নারী ক্রিকেটারই তাদের আয়-রোজগারের জন্য ঘরোয়া ক্রিকেটের ওপর নির্ভরশীল। এছাড়াও আমাদের যে অনুশীলন ক্যাম্প করার কথা ছিল, সেটিও করোনার কারণে এখন হচ্ছে না। ফলে ক্রিকেটাররা বাধ্য হয়েই অলস বসে আছে এবং তাদের এখন আমাদের সাহায্যের দরকার আছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা