খেলা

দুই মাসের বেতন পাবেন ডিপিএলের ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার:

করোনা আতঙ্কে স্থগিত রয়েছে ২০১৯-২০২০ মৌসুমের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগ। প্রথম রাউন্ডের পর অনির্দিষ্টকালের জন্য লীগ বন্ধের ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

এমন অনিশ্চিতায় ক্রিকেটাররা পড়েছেন বিপদে। কারণ ঢাকা লীগের উপর নির্ভর করেই বেশিরভাগ ক্রিকেটারের রুটিরুজি চলে। সামনের মাসে রোজা-ঈদ। এরপর চলে আসবে বৃষ্টি। সবমিলিয়ে শেষ পর্যন্ত লীগ মাঠে না গড়ালে ক্রিকেটাররা অনেক ক্ষতির সম্মুখীন হবেন।

এ অবস্থায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ঢাকা লীগের ক্রিকেটারদের ক্ষতি পুষিয়ে নিতে দুই মাসের বেতন দেয়া হবে তাদের।

এ বিষয়ে লীগ পরিচালনার দায়িত্বে থাকা সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন বলেন, আমরা ক্রিকেটারদের ক্ষতির বিষয়টি নিয়ে আলাপ করেছি। এরই মধ্যে সিসিডিএম লীগে খেলা ক্রিকেটারদের একটি তালিকা দিয়েছে বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরীর কাছে। তারা নিশ্চিত করেছেন যে ক্রিকেটারদের আর্থিক ক্ষতির বিষয়টি নিয়ে কাজ করবেন।

যদিও এ বছর উন্মুক্ত দলবদল হওয়াতে ক্রিকেটারদের সম্পূর্ণ পারিশ্রমিক প্রদানের দায়িত্ব ১২টি ক্লাবের। খেলা না হলে ক্লাবগুলো টাকা পরিশোধ না করলেও বিসিবির বেশি কিছু করার থাকবে না। যেহেতু জাতীয় সমস্যা তাই ঢাকা লীগের ক্রিকেটারদের জন্য এই সময়ে বিসিবি এগিয়ে আসছে বলে জানিয়েছেন আলী হোসেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

টঙ্গীবাড়িতে কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠ উদ্বোধন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠের শুভ উদ্বোধন ক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা