খেলা

প্রয়োজনে সব স্টেডিয়াম হাসপাতাল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগরীতে অবস্থিত স্টেডিয়াম ও সব জেলা শহরের স্টেডিয়ামসহ মোট ৮০টি এবং ১২৫টি উপজেলা মিনি স্টেডিয়াম রয়েছে।

দেশের এইসব স্টেডিয়াম বিশেষ করে ইনডোর স্টেডিয়ামগুলো প্রয়োজনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর হাসপাতাল হিসেবে ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল।

সোমবার (৩০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করোনা মোকাবিলায় এরিমধ্যে সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে। আমাদের আত্মতুষ্টিতে বসে থাকলে চলবে না। আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত।

তিনি বলেন, দেশের সব স্টেডিয়াম বিশেষ করে ইনডোর স্টেডিয়ামগুলো স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের চাহিদা মাফিক করোনা রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করতে পারবে। আমরা ইতিমধ্যে ঢাকা মহানগরীসহ দেশের প্রধান প্রধান স্টেডিয়ামে করোনা পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আবাসনের ব্যবস্থা করেছি।

দেশবাসীকে ঘরে থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত খাদ্যদ্রব্য মজুদ আছে। আতংকিত হওয়ার কিছু নেই। জনসমাগম এড়িয়ে চলুন। ঘরে অবস্থান করুন।

বিদেশ থেকে দেশে আসা প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিদেশ ফেরতরা ১৪ দিনের কোয়ারেন্টিনে নিয়ম মেনে চলুন। বৈশ্বিক এ সমস্যা আমরা সমাধান করতে সক্ষম হবো। আল্লাহর কাছে দেশবাসীর জন্য দোয়া করুন।

করোনা মোকাবিলায় সব পরিস্থিতিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ সার্বিক সহযোগিতা করবে বলে প্রতিমন্ত্রী তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা