খেলা

সিলিন্ডার বিস্ফোরণে আহত লিটন দাসের স্ত্রী

স্পোর্টস ডেস্ক:

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুর্ঘটনায় আহত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার লিটন দাসের স্ত্রী সঞ্চিতা। নিজের বাসার রান্নাঘরে চা বানাতে গিয়ে দুর্ঘটনায় পড়েন তিনি। এতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে যান সঞ্চিতা।

শুক্রবার (২৭ মার্চ) এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার ডান হাত এবং মাথার প্রায় সব চুল পুড়ে গেছে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, মৃত্যুর খুব কাছ থেকেই ফিরে এসেছেন তিনি। নয়তো মুখে বা শরীরে আগুন ধরে গেলে আরও খারাপ কিছু হতে পারতো।

এ ঘটনার বিস্তারিত উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সঞ্চিতা লিখেন, "আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারব না। এটা আমার পক্ষে ভালো ও সহজ হবে না। কারণ মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি। আমি হাত দিয়ে মুখ না ঢাকলে হয়তো পুরো মুখই পুড়ে যেত। এখন আমার চুলগুলো কাটতে হবে। এটা খুবই কষ্টদায়ক কিন্তু আমি সুস্থ হয়ে ফিরতে পারব। যদি মুখে আগুন লেগে যেত, জানি না কী হতো। সুতরাং সিলিন্ডার ব্যবহার করার সময় সবাই সাবধান এবং আমার জন্য দোয়া করবেন।"

তিনি আরও লিখেছেন, "শুক্রবার চা বানানোর জন্য আমি রান্নাঘরে যাই। চুলা জ্বালানোর গ্যাস চালু করলে প্রথমে সেটি না জ্বলে উল্টো নিভে যায়। আমি আবার চেষ্টা করলে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। তখন খুবই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল। এসময় আমি ডান হাত আমার মুখ ঢাকার চেষ্টা করছিলাম। যে কারণে ডান হাতেই বেশি পুড়েছে। এরপর ঘুরে রান্নাঘর থেকে বের হওয়ার সময় আমার সব চুলে আগুন ধরে যায়। কোনোমতে সেখান থেকে বেরিয়ে আসি আমি।"

সঞ্চিতা জানান, আগের দিন তিনি বুঝতে পেরেছিলেন যে সিলিন্ডারের গ্যাস প্রায় শেষের দিকে। তবু সেটি ঠিকঠাক চলছিল দেখে অতোটা গুরুত্ব দেননি তিনি। আর তাতেই ঘটে গেলো এই দুর্ঘটনা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তির সমাবেশ, ইরানকে ঘিরে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে নতুন করে আবার চরম উত্তেজনা দেখা দিয়েছে। যুুক্তরাষ্ট্র তার সামরিক...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা