খেলা

নিজ ক্ষেতের সবজি বিদেশে রপ্তানি করছেন ধোনি

ক্রীড়া ডেস্ক : ভারতের সাবেক সফল অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি সংযুক্ত আরব আমিরাতে তার ক্ষেতে উৎপাদিত সবজি রপ্তানি করছেন। রানচিতে তার ৪৩ একরের একটি ফার্ম হাউজ আছে। সেখানেই উৎপাদিত হয়েছে এই সবজি। যা ঝাড়খান্ড কৃষি বিভাগের মাধ্যমে যাচ্ছে আরব আমিরাতে।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সবজি রপ্তানির এই প্রক্রিয়া প্রায় শেষ ধাপে। ‘অল সিজন ফার্ম ফ্রেশ’ রপ্তানি কারক প্রতিষ্ঠান ধোনির থেকে কিনে সরাসরি মরুর দেশটিতে রপ্তানি করবে এই সবজি।

ধোনির ক্ষেতে উৎপাদিত সবজির মধ্যে রপ্তানি করা হচ্ছে-স্ট্রবেরি, বাঁধাকপি, ব্রকলি, মটরশুটি এবং পেঁপে। ধোনির ৪৩ একরের মধ্যে ১০ একর জমিতে চাষ হয়েছে এই জাতের সবজি।

সংযুক্ত আরব আমিরাতে আইপিএল খেলতে যাওয়ার আগে করোনার লকডাউনের মধ্যে কৃষিতে বেশ মনোযোগী হয়ে ওঠেন ভারতকে বিশ্বকাপ (৫০ ওভারের), টি-২০ বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতানো অধিনায়ক ধোনি। ওই সময় ট্রাক্টর দিয়ে জমি চাষ করার একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তিনি।

সে সময় তিনি জানান যে, অল্পদিনে পেঁপে চাষের পর ২০ দিনের মধ্যে খাওয়ার উপযোগী হয় এমন তরমুজ চাষ সম্পর্কে ধারণা নিয়েছেন তিনি। করোনার মধ্যে তার ফার্ম হাউজের ম্যানেজার ও বাল্যবন্ধু মিহির দিবাকর সংবাদ সংস্থা পিটিআইকে বলেছিলেন, তাদের টিমে থাকা কয়েকজন শস্য বিশেষজ্ঞ ও বিজ্ঞানী বিশেষ ধরনের সার নিয়ে গবেষণা করছেন। নতুন ওই সার বাজারে আসতে তিন মাসের মতো লাগবে।

ধোনি এর আগে তার কৃষি সম্প্রসারণের অংশ হিসেবে কালো মুরগি চাষ শুরু করেন। যার মাংস খুব সুস্বাদু, দামি এবং শরীরের জন্য উপকারী। ধোনির দেখা দেখি অনেকে ওই মুরগি চাষে আগ্রহী হতে পারে বলেও উল্লেখ করা হয়। এবার ধোনির সবজি রপ্তানি নতুন ব্র্যান্ড হিসেবে দাঁড়াবে এবং অন্যদের চাষে উদ্বুদ্ধ করবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা