খেলা

গুরুতর অবস্থায় হাসপাতালে সৌরভ গাঙ্গুলি

ক্রীড়া ডেস্ক : হার্ট অ্যাটাক হয়েছে ভারতের সাবেক অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলির। বুকে ব্যথা অনুভব করার পর তাকে ভর্তি করা হয়েছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। খবর ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর।

শনিবার (২ জানুয়ারি) সকালে বুকে ব্যথা অনুভব করার পর দ্রুত হাসপাতালে নেয়া হয় সৌরভকে। ৪৮ বছর বয়সী ভারতের সাবেক অধিনায়কের অবস্থা আপাতত স্থিতিশীল আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি আছেন তিনি।

জানা গেছে, সকালে ব্যক্তিগত জিমনিসিয়ামে ব্যায়াম করার সময় হঠাৎ মাথা ঘুরানো শুরু হয় সৌরভের। অবস্থা খারাপ দেখে তাকে নিকটস্থ হাসপাতালে নেয়া হয় এবং দ্রুত ভর্তির কথা বলেন চিকিৎসকরা।

হাসপাতালের এক সূত্র ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে জানিয়েছে, ‘গত রাত থেকেই শরীরটা ভালো যাচ্ছিল না সৌরভের। কিন্তু শনিবার ঠিকই তিনি সকালের রুটিন অনুযায়ী ব্যায়াম করতে যান এবং হঠাৎ মাথা ঘুরাতে থাকে। সম্ভবত এটা তার হৃদযন্ত্রের বা অন্য কোনো সমস্যার কারণে হয়েছে।’

সৌরভের চিকিৎসায় হাসপাতালে ইতিমধ্যেই বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়েছে। তার চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালের একজন কার্ডিওলজি স্পেশালিস্টও দেয়া হয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা