খেলা

শিগগিরই নতুন ব্যাটিং কোচ পাচ্ছে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক : অবশেষে শেষ হচ্ছে টাইগারদের অপেক্ষা পালা। ব্যাটিং কোচ পেতে যাচ্ছেন সাকিব-তামিমরা। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের আগেই নতুন ব্যাটিং কোচ পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

তবে দীর্ঘ মেয়াদে ব্যাটিং কোচ এখন পাচ্ছে না টাইগাররা। আপাতত ক্যারীবিয়দের বিপক্ষে এবং ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরের জন্য কোচ নিয়োগের সম্ভবনাই বেশি।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরান খান।

শোনা যাচ্ছে বিসিবির পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জন লুইস। করোনার কারণেই এবং অন্যান্য পারিপার্শ্বিক কারণে দীর্ঘ মেয়াদের ব্যাটিং কোচ নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। আগামী ১০ জানুয়ারির আগেই ব্যাটিং কোচ নিয়োগ দেওয়া হবে।

আকরাম খান বলেন, ‘আমরা দীর্ঘ মেয়াদের জন্য ব্যাটিং কোচ নেওয়ার চেষ্টা করছি। তবে এখানে কিছু বিষয় রয়েছে। কোভিড-১৯ এর একটা বিষয় রয়েছে। এছাড়া এখানে কোচ অনেক দিন থাকতে চায় না। তবে আমরা কথাবার্তা বলছি আশাকরি দুই এক দিনের মধ্যেই ব্যাটিং কোচের বিষয়টি চূড়ান্ত হবে।’

গত ২১ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে টাইগারদের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ান দক্ষিণ আফ্রিকার নেইল ম্যাকেঞ্জি। এরপর নিউজিল্যান্ডের ক্রেইগ ম্যাকমিলানকে ব্যাটিং কোচের দায়িত্ব দেয় বিসিবি। তবে বাবার মৃত্যুর কারণে দায়িত্ব নেওয়ার আগেই সরে দাঁড়ান তিনিও।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা