খেলা

১০০ বলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ময়মনসিংহ রাইডার্স

স্পোর্টস ডেস্ক : ‘ওয়ালটন এমপিএলে (ময়মনসিংহ প্রিমিয়ার লিগ)’ চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ রাইডার্স। ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ১০০ বলের এই টুর্নামেন্টের ফাইনালে ময়মসিংহ থান্ডারকে ৮ উইকেটে হারিয়েছে ময়মনসিংহ রাইডার্স।

শুক্রবার (২৫ডিসেম্বর) সার্কিট হাউজ মাঠে টস হেরে ব্যাট করতে নামে ময়মনসিংহ থান্ডার। ৯ উইকেটে তোলে ১১৬ রান। ফাইনাল ম্যাচে ফরহাদ রেজা প্রথমবার খেলতে নেমে ১৩ বলে তোলেন ২৮ রান। তিনটি করে উইকেট নেন রনি ও স্বাধীন।

জবাবে খেলতে নেমে উড়ন্ত শুরু করেন রাইডার্সের দুই ওপেনার উত্তম ও মনির। ৫৫ রানের জুটি বাধেন দুজনে। ২ বলের ব্যবধানে দুজন আউট হলেও সাব্বির রহমান ও আল আমিন জুনিয়র মিলে ৮ বল বাকি থাকতেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। সাব্বির ৩৭ ও আল আমিন ২৩ রানে অপরাজিত ছিলেন।

ফাইনাল সেরা হয়েছেন চ্যাম্পিয়ন দলের রনি আর টুর্নামেন্ট সেরা থান্ডারের শুভাগত হোম। হাজার হাজার মানুষ এই ফাইনাল উপভোগ করেছেন। এ ছাড়াও ফাইনাল সরাসরি দেখানো হয়েছে টি-স্পোর্টসে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র জনাব ইকরামুল হক টিটু।

আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মো. আহমার উজ্জামান বিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, র‍্যাব-১৪ অধিনায়ক লে. কর্নেল ইফতেখার আহমেদ চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জনাব খালেদ মাহমুদ, ওয়ালটনের ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর মিল্টন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসাইন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা